'র্যাম্বো নই'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনা-হল্যান্ড সেমিফাইনালে হাভিয়ের মাচেরানোর পারফরম্যান্সে মুগ্ধ তাঁর ভক্ত-সমর্থকেরা। কোচ আলেসান্দ্রো সাবেলার মুখেও প্রশংসার বাণী। চারদিকে এখন মাচেরানোর জয়ধ্বনি। এমন প্রশংসায় খুশিতে আত্মহারা হবেন যে কেউই। কিন্তু এ যে মাচেরানো; স্রোতে গা ভাসাতে নারাজ। তাঁর সম্পর্কে যা বলা হচ্ছে সবই নাকি বাড়াবাড়ি এবং তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এসব বাড়াবাড়ি তাঁর একদমই পছন্দ নয়। অতিমানবীয় কিংবা সিনেমার সুপারহিরোদের মতো কিছুই নাকি তিনি করেননি। মাচেরানোর মুখেই শুনুন, ‘আমি র্যাম্বো, হোসে সান মার্টিন কিংবা অন্যকিছুই নই।’ প্রশংসার বানে ভেসে না গিয়ে লজ্জাই পাচ্ছেন এই আর্জেন্টাইন, ‘যা হচ্ছে সবকিছুকে ঠাট্টা হিসেবেই ধরে নিচ্ছি। কিন্তু বেশ লজ্জিতবোধ করছি।’ গোলডটকম।