‘লক্ষ্য ছিল কমপক্ষে ১৫০ বল খেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু ২১৯ রান করে বিশ্ব রেকর্ড করার পর সংবাদ সম্মেলনে কথা বলেছেন বীরেন্দর শেবাগ। ভারতের দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত সেই কথোপকথনের চুম্বক অংশগুলো দেওয়া হলো এখানে সংক্ষেপে ডাবল সেঞ্চুরিটা কি একটু দেরিতেই এল না?বীরেন্দর শেবাগ: আমার মনে হয় না খুব দেরিতে এসেছে। আমার বয়স ৩৩ এবং ত্রিশেই সাধারণত মানুষ বেশি পরিণত হয়। এই সময়ে আপনি অনেক কিছুই অর্জন করার চেষ্টা করতে পারেন। প্রত্যাশা থেকেই আমি সাফল্য পাই। মানুষ আমার ২০০ চাইছিল। ভালো লাগছে যে আমি এটা পেয়েছি। শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন...শেবাগ: শচীন আমার আদর্শ এবং তাঁর রেকর্ড ভাঙতে পেরে আমি খুশি। দুই শ কোনো মানদণ্ড হতে পারে না, সে শচীন ওটা প্রথম করেছে আর আমি ভেঙেছি বলেই নয়। ২০০ করাটা সহজ নয় এবং আবারও এটা করা সহজ হবে না। তবে ক্রিস গেইল ও শেন ওয়াটসনের মতো কয়েকজন এটা পেতেও পারে। আপনি কি আশা করছিলেন দুই শ হবে এবং দল বিশাল রান করবে?শেবাগ: কখনোই না। কারণ, আমি গৌতমকে বলেছিলাম একটু ধৈর্য ধরে ব্যাট করলে বড় রান হবেই। ব্যাট করার জন্য উইকেটটা খুব ভালো ছিল, আউটফিল্ডটাও ছিল চমৎকার আর সীমানা দূরত্ব ছিল প্রায় ৫০ গজ। আমরা কিছুটা ধৈর্য দেখিয়ে ৩০ ওভার খেলতে পারলে জানতাম রান হবেই। আমাদের মিডল-অর্ডার ব্যাটসম্যানরা সবাই মেধাবী এবং রানের মধ্যেই আছে। জানতাম, উইকেটে কিছুটা সময় কাটাতে পারলে ওদের বড় রানের লক্ষ্যই দিতে পারব। তবে আমি ২০০ আশা করিনি। ডাবল সেঞ্চুরিটা কি কাউকে উৎসর্গ করেছেন?শেবাগ: আমার বাবাকে। তিনি আর আমাদের মাঝে নেই, তবে বেঁচে থাকলে তিনিই সবচেয়ে বেশি খুশি হতেন। অভিনন্দনমূলক বার্তা কেমন পেলেন?শেবাগ: সেলফোন অন করার পর দেখলাম ইতিমধ্যে ৭০০-৮০০ বার্তা চলে এসেছে। আমি আমার স্ত্রী ও মায়ের সঙ্গে কথা বলেছি, তাঁরা বেশ খুশি। আমি ধন্যবাদ জানাতে চাই রণবীর সিং মহেন্দ্রকে (সাবেক বিসিসিআইর সভাপতি)। বিশাখাপত্তনমের ম্যাচের পর তিনি আমাকে ডেকে বলেছিলেন, আমি যেভাবে স্পিনারদের উইকেট ছুড়ে দিয়ে আসছি তাতে তিনি বেশ মর্মাহত। আমি তাঁকে বলেছিলাম, ভুলগুলো শোধরানোর চেষ্টা করব। এটা ভেবে বেশ ভালো লাগছে যে এবার ভালো শুরুটাকে বড় ইনিংসে রূপ দিতে পেরেছি। ধন্যবাদ স্যার... উইকেট কি কাজটাকে সহজ করেনি?শেবাগ: আমি এর চেয়েও ভালো পিচে খেলেছি। লক্ষ্য ছিল কমপক্ষে ১৫০ বল খেলা। সুযোগ পেয়ে এটা করতে পারায় আমি তৃপ্ত। অনেকের পক্ষেই এটা করার সুযোগ ছিল, যদিও তারা পারেনি। বড় স্কোর গড়ার ব্যাপারে কি সংকল্প ছিল?শেবাগ: আমাদের শুরুটা ভালো করার দরকার ছিল। আগের ম্যাচে বলেছিলাম, আমাদের টপ-অর্ডার রান করতে পারছে না। দলকে ভালো সূচনা এনে দেওয়াটা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। আর প্রতিদিনই আপনি এ রকম শুরু করতে পারবেন না। তবে এ রকম শুরু হলে শেষে স্কোর বোর্ডে ৪০০ রানই দেখতে পাবেন। কখন ২০০ নিয়ে ভাবতে শুরু করলেন এবং এ জন্য কি খেলার ধরন পাল্টেছিলেন?শেবাগ: কখনোই না। ইনিংসজুড়েই আমি আমার মতো করে খেলে গেছি। এটার (২০০) কথা প্রথম মাথায় আসে দ্বিতীয় পাওয়ার প্লেতে ব্যাটিংয়ের সময়। আমার মনে হয়েছিল, এই পাওয়ার প্লেটা পার করতে পাারলেই আমি ২০০ করে ফেলতে পারি। স্যামি যখন ক্যাচটা ফেলে দিল, আমি ভাবলাম, ঈশ্বর আজ আমার সঙ্গেই আছেন। ঈশ্বরই বলছিলেন ৪৫-৪৬ ওভার পর্যন্ত টিকতে পারলেই তোমার সেঞ্চুরিটা হয়ে যাবে। এই ইনিংসটাকে কীভাবে মূল্যায়ন করবেন?শেবাগ: ওয়ানডেতে এটা আমার অন্যতম সেরা ইনিংস। টেস্টে মানিয়ে নেওয়ার জন্য অনেক সময় পাওয়া যায়। কিন্তু এখানে আপনাকে শট খেলতে হবে ও রানরেট ধরে রাখতে হবে। খুব কঠিন। ইনিংসটা কি অস্ট্রেলিয়ায় ভালো করতে সাহায্য করবে?শেবাগ: অস্ট্রেলিয়ায় পরিস্থিতিটা থাকবে ভিন্ন। তারা ভালো দল আর প্রস্তুতিটাও হবে আলাদা। নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করব। সুযোগ পেলে শচীন কি ইন্দোরেই শততম সেঞ্চুরিটা করে ফেলতেন না?শেবাগ: সে এটা যেকোনো জায়গাতেই করতে পারে। এটা সময়ের ব্যাপার মাত্র।