'লাকি সেভেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যাক উইলশেয়ার সপ্তস্বর্গে! ছোটবেলা থেকে যাঁকে আদর্শ ভেবে এসেছেন সেই বেকহামের জার্সি নম্বর ৭ দেওয়া হয়েছে তাঁকে। বিশ্বকাপে এই নম্বরটাই থাকবে তাঁর গায়ে। উচ্ছ্বসিত তো তিনি হবেনই, ‘এর সঙ্গে বেকহামের নাম জড়িত, এটা পরেছেন ব্রায়ান রবসনও। আমি আনন্দিত।’ তবে বেকহামের জার্সি নম্বরটা পেলেও বিশ্বকাপে একাদশে থাকবেন কি না এ বিষয়ে নিশ্চিত নন উইলশেয়ার, ‘১ থেকে ১১ নম্বর জার্সি পেলেই যে একাদশে থাকা নিশ্চিত, এমন ভাবার কোনো কারণ নেই। রুনির পছন্দ ১০, জেরার্ডের ৪, ল্যাম্পার্ডের ৮। বাকি যা ছিল সেগুলো জুটেছে আমাদের মতো ছোটদের ভাগ্যে।’ ওয়েবসাইট।