'লাভ' টি-টোয়েন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক না—এই তত্ত্বে যাঁরা বিশ্বাস করেন তাঁরা হয়তো অবাক হবেন। পাকিস্তানে যে এবার খোদ রাজনৈতিক দলের তত্ত্বাবধানেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ! সবকিছুই ঠিকঠাক, পাওয়া গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্রও। ‘লাভ পাকিস্তান পিস ক্রিকেট লিগ ২০১৪’ শুরু হচ্ছে ৩ মে থেকে, শেষ হবে ১৮ মে। করাচি, লাহোর, পেশোয়ারসহ পাকিস্তানের পাঁচটি শহরে বসছে ২০ ওভারের ক্রিকেটের এই আসর। আয়োজক রাজনৈতিক দলটির নাম পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের হাতেই যার সৃষ্টি। টুর্নামেন্টে পাকিস্তানি তারকারা তো খেলবেনই, প্রদর্শনী ম্যাচ খেলতে আসছেন সাবেক বিদেশি তারকারাও। তাঁদের মধ্যে অবশ্য এখন পর্যন্ত কেবল ভিভ রিচার্ডস আর রবি শাস্ত্রীর নাম দুটোই জানা গেছে। ওয়েবসাইট।