‘লিওনেল মেসিই সেরা’
মাঠে, মাঠের বাইরে সব জায়গাতেই খবরের শিরোনামে তিনি। সাফল্য আর বিতর্কে মোড়ানো যুগলবন্দী সময়টায় ফ্রাঙ্ক রিবেরি মুখোমুখি হলেন ফিফা ডট কমের পাঠকদের প্রশ্নের বায়ার্ন মিউনিখ কি এবার চ্যাম্পিয়নস লিগ জিতবে?ফ্রাঙ্ক রিবেরি: এটা সত্য যে বায়ার্ন মিউনিখ জার্মানির সবচেয়ে বড় ক্লাব এবং আমাদের দলটি খুব শক্তিশালী। আমার বিশ্বাস, বায়ার্নের এবারের চ্যাম্পিয়নস লিগ জেতার মতো একটা দল আছে। রিবেরির আজকের রিবেরি হয়ে ওঠার পেছনে কোন ক্লাবের ভূমিকা সবচেয়ে বেশি?রিবেরি: যতগুলো ক্লাবে খেলেছি, সবার কাছেই আমি কৃতজ্ঞ। আমাকে সবগুলো দলই খুবই ভালোভাবে গুরুত্ব দিয়েছে। আমার ভালোর জন্য যা করা দরকার, এর সর্বোচ্চটাই সব জায়গা থেকেই করা হয়েছে। বায়ার্নও এখন তা-ই করছে। এর আগে মার্শেই এবং ব্রেস্টেও সেটা পেয়েছি। আপনার চোখে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় কে? আপনি কোন খেলোয়াড়ের সঙ্গে খেলতে সবচেয়ে পছন্দ করেন? আপনার কি কোনো স্বপ্নের ক্লাব আছে?রিবেরি: আমার মনে হয়, এই মুহূর্তে লিওনেল মেসিই সেরা। আর যদি বলেন কার সঙ্গে খেলতে পছন্দ আমার, তাহলে জাভির কথাই বলব। দারুণ এক খেলোয়াড়, নিজের দলকে পরিচালনা করতে পারে সে। ওর পাসিং তো দুর্দান্ত। এই মুহূর্তে অসাধারণ ফর্মে আছে জাভি। আর স্বপ্নের ক্লাব? অবশ্যই রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা। আপনি মাঝমাঠ বা ফরোয়ার্ড যেকোনো পজিশনে খেলতে পারেন। কোন পজিশনে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? রিবেরি: এভাবে সুনির্দিষ্ট করে বলাটা ঠিক আমার ধাতে নেই। আমি এমন একজন খেলোয়াড় যে কি না মাঠে স্বাধীনতা নিয়ে খেলতে চায়। বিশেষ করে আক্রমণভাগে। আমার স্বাধীনতা দরকার, কারণ আমি চারদিকে অনেক দৌড়ে খেলি। বাঁ প্রান্তে খেলতেই মনে হয় বেশি পছন্দ করি। বিশ্বকাপে ফ্রান্সের সম্ভাবনা কতটুকু?রিবেরি: খুব ভালো একটা বিশ্বকাপই আশা করছি আমি। ফ্রান্সের জন্য এটা দরকার। প্রথমে আমাদের গ্রুপ পর্বটা পার করতে হবে এবং এরপর হয়তো ফাইনালেও যেতে পারি। বিশ্বকাপ জিততে পারেন বলে আশা করছেন?রিবেরি: আমি তো আশা করি, আমরাই বিশ্বকাপ জিতব। ভালো একটি দল আছে আমাদের। আরও কয়েকটি ভালো দল আছে। তবে এ মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে ইংল্যান্ড আর স্পেন খুব শক্তিশালী। বিশ্বকাপে খেলার মানেটা আপনার কাছে কী?রিবেরি: যেকোনো খেলোয়াড়ের ক্যারিয়ারেই বিশ্বকাপ বড় একটা ইভেন্ট। বিশেষ টুর্নামেন্টে বিশেষ বিশেষ ম্যাচ খেলা। দারুণ এক অভিজ্ঞতাই এটা। ২০০৬ সালটা খুব উত্তেজনাময় ছিল। আমরা ফাইনালে খেলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে টাইব্রেকারে হেরে গেছি। ফ্রান্সের সেরা খেলোয়াড় কে?রিবেরি: জিনেদিন জিদানের কথাই বলব আমি। খেলোয়াড় হিসেবে গ্রেট তো ছিলই, মানুষ হিসেবেও ও অসাধারণ। সে এমন একজন খেলোয়াড় ছিল, সতীর্থদের ওপর যার ছিল অগাধ বিশ্বাস। সতীর্থদের সঙ্গে প্রচুর কথাও বলত সে। বল পায়ে সে ছিল একজন জাদুকরের মতো। দুর্দান্ত সব কারিকুরি করতে পারত। অনেকেই আপনাকে জিদানের উত্তরসূরি বলে। আপনি এটাকে কীভাবে দেখেন?রিবেরি: ঠিক জানি না, আমি তাঁর যোগ্য উত্তরসূরি কি না। কিন্তু মানুষ ওটা ভাবলে আমার কাছে ভালো লাগে। আমি আনন্দে ভেসে যাই। জিজু গ্রেট খেলোয়াড় ছিল, ছিল দারুণ এক ব্যক্তি। আমি মাঠে সেরাটা দিতে চাই এবং সবার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে চেষ্টা করি। ছোটবেলায় আপনার ফুটবল আদর্শ কে ছিল?রিবেরি: ছোটবেলায় আমার আদর্শ ছিল জ্যঁ-পিয়েরি পাপিন। গোলের সামনে তিনি সব সময়ই খুব স্থির থাকতেন এবং প্রচুর গোলও করেছেন।