প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতিহাসে প্রথমবারের মতো লিভারপুল-ম্যানচেস্টার সিটি ম্যাচ দেখবে ইংলিশ লিগ কাপ। একসঙ্গে কখনো দেখা হয়নি, তবে ১৯৬০-৬১ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনালে দুই দলের কোনো একটির অংশগ্রহণ নতুন নয়। আজকের ম্যাচটি লিভারপুলের ১২তম ফাইনাল, লিগ কাপের ইতিহাসে সর্বোচ্চ। লিগ কাপের বেশ কয়েকটি রেকর্ডের সঙ্গেই জড়িয়ে আছে মার্সিসাইড ক্লাবটির নাম। এর আগের ১১ বারের ফাইনালে ৮ বারই শিরোপা উৎসব করেছে লিভারপুল। এর চেয়ে বেশি শিরোপা জেতেনি আর কোনো দল। লিগ কাপ ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে জয় যৌথভাবে লিভারপুল ও ওয়েস্ট হামের, ১০-০ গোলে। ‘অলরেডদের’ পর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি শিরোপা জিতেছে গতবারের চ্যাম্পিয়ন চেলসি ও অ্যাস্টন ভিলা। আজ ফাইনালের অন্য দল ম্যানচেস্টার সিটি লিগ কাপ জিতেছে ৪ বার, রানার্সআপও হয়েছে ৪ বার।