আগামী অক্টোবরে দিল্লিতে হচ্ছে কমনওয়েলথ গেমস। এখনো ক্যাম্প শুরু না হলেও নিজেদের উদ্যোগেই জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে অনুশীলন করে চলেছে ভারোত্তোলন দল। কেমন কাটছে এই ভারোত্তোলকদের দিনকাল? জানা যাচ্ছে রোকেয়া সুলতানার (সাথী) কাছ থেকেঅন্যরা এখনো কমনওয়েলথ গেমসের প্রস্তুতি শুরু করেননি। অথচ আপনারা নিয়মিত প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন...রোকেয়া সুলতানা (সাথী): হ্যাঁ। আমরা একটু আগেই প্রস্তুতি শুরু করলাম।তাগিদটা কি নিজেদের, নাকি ফেডারেশনের?রোকেয়া: দু দিক থেকেই বলা যায়। নিজেদের ভেতরে একটা তাগাদা তো আছেই। ফেডারেশনও নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে বলে।অন্যদের চেয়ে তাহলে তো আপনারা এগিয়ে...রোকেয়া: আগে-ভাগে অনুশীলন করছি বলে আমরা এগিয়ে আছি বলব না। তবে একটা দুঃখ আছে মনে। গত দক্ষিণ এশীয় (এসএ) গেমসে ছেলেদের ভারোত্তোলন থাকলেও মেয়েদের ইভেন্ট ছিল না। সেই দুঃখ এখনো ভুলতে পারিনি। খুব কষ্ট পেয়েছিলেন মনে হচ্ছে...রোকেয়া: প্রথম যখন খবরটা শুনেছিলাম তখন মনটা খুব ছোট হয়ে গিয়েছিল। আমাদের দেশে খেলা হবে অথচ আমরা খেলতে পারব না—এটা শোনার পর লুকিয়ে লুকিয়ে কেঁদেছিও।পদক জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন? রোকেয়া: ভারতের সঙ্গে আমাদের আসল লড়াইটা হতো। ময়না (ফাহিমা আক্তার), অ্যানি (জেসমিন আক্তার) এবং আমি অন্তত একটা পদক পেতামই। কিন্তু খেলতেই তো পারলাম না।এসএ গেমসের তুলনায় অনেক বড় প্রতিযোগিতা কমনওয়েলথ গেমস। এর জন্য কেমন প্রস্তুতি নিচ্ছেন?রোকেয়া: আমাদের কোচ ফারুক সরকার কাজল স্যার যথেষ্ট পরিশ্রম করছেন আমাদের নিয়ে। আমরা আশাবাদী একটা ভালো রেজাল্ট করব সেখানে। দেশের এই অপ্রধান খেলায় মেয়েদের খুব কম দেখা যায়। কেন?রোকেয়া: মেয়েরা কেন আসবে? এখানে আনসারের খেলোয়াড়েরা মাসিক ভাতা পায়, কিন্তু অন্যরা বলতে গেলে কিছুই পায় না। সুযোগ-সুবিধা কম। ঝুঁকি আছে এই খেলায়। সব মিলিয়ে মেয়েরা এখনো ততটা আগ্রহী নয়।আপনি কীভাবে ভারোত্তোলনে এলেন?রোকেয়া: একদিন আমার এক বন্ধুর সঙ্গে ভারোত্তোলনের অনুশীলন দেখতে এসেছিলাম। দেখে ভালোই লাগল। পরে ওই বন্ধুই আমাকে খেলতে উৎসাহিত করল। এখন প্রতিদিন অনুশীলনে না এলেই বরং খারাপ লাগে। আমি চাই আরও মেয়েরা এখানে আসুক।এ জন্য ফেডারেশনের কাছে কী চাইছেন? রোকেয়া: মহিলা কোচ দরকার। বিদেশে গেলে, আমাদের পোশাকের পেছনের চেইন লাগানোর বা ফিতা বাঁধার দরকার হলে বিদেশি মহিলা কোচদের কাছে গিয়ে লাগিয়ে নিতে হয়। বিষয়টা বিব্রতকর। এ ছাড়া যথেষ্ট সুযোগ-সুবিধা দিতে হবে। আর্থিক নিরাপত্তা পেলে অনেকেই আসবে এ খেলায়।ফেডারেশন তো বৃত্তি দেয় আপনাদের...রোকেয়া: ফেডারেশনের এই একটা ব্যাপার খুব ভালো লাগে। আমাদের প্রতি চার মাস পরপর টার্গেট মানি দেওয়া হয়, এ জন্য খেলা না থাকলেও নিয়মিত অনুশীলন করি। ওজন তোলা কঠিন একটা ব্যাপার। সমস্যা হয় না?রোকেয়া: সমস্যা তো হয়ই। কিন্তু খেলাটা ভালোবাসি বলে খেলি। মালয়েশিয়ায় গত বছর কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে হঠাৎ করেই হাতের ওপর স্টোন পড়ে গিয়েছিল। হাতে একটু আঘাত পেয়েছিলাম। তবে গুরুতর ছিল না।