‘শচীনের জন্য আমাদের পরিকল্পনা আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ইংল্যান্ড সর্বশেষ টেস্ট জিতেছে সেই ১৯৮৫ সালে। সেই বন্ধ্যাত্ব ঘোচানোর স্বপ্ন নিয়ে এবার ভারতে এসেছে ইংল্যান্ড দল। মুম্বাইয়ে সফরের প্রথম ম্যাচে খেলতে নামার আগে গত পরশু অধিনায়ক অ্যালিস্টার কুক কথা বললেন এর বাইরেও নানা প্রসঙ্গে—‘ফাইনাল ফ্রন্টিয়ার’ প্রসঙ্গেএটা আমাদের জন্য বড় এক চ্যালেঞ্জ। আমাদের পক্ষে উপমহাদেশে জেতা কতটা কঠিন, সেটা ইতিহাসই সাক্ষ্য দেয়। আমাদের সামনে এখন এই কঠিন কাজটাই। তবে আমাদের দলটা এসব চ্যালেঞ্জের সঙ্গে যুঝতে পারার মতোই ভালো। কেপির ফেরাআজ খুব ভোরে এখানে নামলাম। তাই আজকের দিনটা ক্লান্তি দূর করার। আমরা কেপিকে দেখেছি, সে সবকিছু ঠিকমতো চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। তাকে দলে পেয়ে আমাদেরও ভালো লাগছে।অ্যান্ড্রু স্ট্রাউসবড়সড় পরিবর্তনগুলোর মধ্যে এটা অন্যতম। তাঁকে ছাড়া ইংল্যান্ডের হয়ে ব্যাট করতে যাওয়াটা অদ্ভুত ঠেকবে। আমাদের দুর্ভাগ্য, তাঁকে আমরা আর পাচ্ছি না। তবে এটা অন্য কারও জন্য বিরাট একটা সুযোগও বটে। অ্যান্ডি ফ্লাওয়ারের কাছ থেকে পাওয়া স্পিন টিপসঠিক এই কারণেই আমাদের দলে এত এত কোচিং স্টাফ। আমার ক্যারিয়ারের উন্নতিতে গুচির (ব্যাটিং কোচ গ্রাহাম গুচ) যেমন ব্যাপক অবদান আছে, তেমনি আছে অ্যান্ডিরও (ফ্লাওয়ার)। তিনি আমাকে অনেক কিছুই শিখিয়েছেন। আমাদের অধিনায়ক-কোচ সম্পর্কটাও খুব ভালো। ভারতের ‘এ’ দলে স্পিনারদের অনুপস্থিতিভারতের ‘এ’ দল নির্বাচন করার কোনো অধিকার তো আমাদের নেই। আসলে ওদের তো যুবরাজ সিং ও সুরেশ রায়নার মতো দুই স্পিনার আছেই। শচীন টেন্ডুলকারের ফর্মআমি (তাঁর সম্পর্কে) তেমন কিছু বলতে পারছি না, যেটা এরই মধ্যে বলে ফেলা হয়নি। শচীন যে একজন সত্যিকারের গ্রেট, তাতে কোনো সন্দেহ নেই। তাঁর রেকর্ডও সেটার সাক্ষ্য দেয়। তাঁর জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে। এই মানের একজন খেলোয়াড়কে বাতিলের খাতায় ফেলে দেওয়াটা খুবই বিপজ্জনক।ভারতের উদ্বোধনী জুটিভারতের খেলোয়াড়েরা বিশ্বমানের। তাই কারোর প্রতি আমাদের বিশেষভাবে চোখ রাখাটা ঠিক হবে না। তবে প্রত্যেকের জন্যই আমদের যথাযথ শ্রদ্ধাবোধ আছে। এই সিরিজ জিততে চাইলে আমাদের ভালো বল করতে হবে। এই সিরিজের সঙ্গে অ্যাশেজের তুলনাইতিহাস স্পষ্টই সাক্ষ্য দেয়, এখানে এসে জেতাটা কত কঠিন। আমার মনে হয়, প্রায় ৩০ বছর হয়ে গেল ইংল্যান্ডর কোনো দল এখানে এসে সিরিজ জেতেনি। আমাদের সামনে এখন সেই কঠিন চ্যালেঞ্জটাই। এ নিয়ে আমরা খুবই রোমাঞ্চিত।