‘শত্রু’র বিদায়ে আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শত্রুর ঘর পুড়ে যাওয়ায় বিমলানন্দ পাচ্ছেন তিনি! যেন বলছেন—‘বোঝো এবার মজাটা!’ বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও ফ্রান্সের অকালবিদায়ে যারপরনাই খুশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানউশের মোত্তাকির। কারণ এরা সবাই যে ইরানের শত্রু! নিজের আনন্দের কথা জানাতে গিয়ে একটি পত্রিকাকে মোত্তাকি বলেছেন, ‘লক্ষ করবেন, এই বিশ্বকাপে রাজনীতি, কূটনীতি এবং ফুটবলের মধ্যে অর্থপূর্ণ একটি মিল আছে...। যারা কিনা ইরানের বিরুদ্ধে বদ মতলব এঁটেছিল, যেমন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও ফ্রান্স, এরা সবাই বিশ্বকাপে মুখ থুবড়ে পড়েছে!’ইরানের গোপন নিউক্লিয়ার গবেষণা নিয়ে উদ্বেগের কারনেই কিনা যুক্তরাষ্ট্র উঠেপড়ে লেগেছে তাদের বিরুদ্ধে। আর বড় দেশগুলোর প্ররোচনায় এ মাসে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল ইরানের বিরুদ্ধে চতুর্থ দফায় অবরোধের ঘোষণা দিয়েছে। যদিও ইরান অস্বীকারই করেছে সেসব। এএফপি।