'শিকারি' কামারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বয়স হয়ে গেছে ৫৬। মাঠে ঝড় তোলার বয়স পেরিয়ে গেছে অনেক আগেই। টিভি-রেডিওর স্টুডিওতে কথার ঝড় তোলেন এখন। তবে প্রয়োজনে এখনো যে গতির ঝড় তুলতে পারেন, সেটা দেখিয়ে দিলেন ক্রিস কামারা। সাবেক ইংলিশ মিডফিল্ডার পরশু রিওর রাস্তায় দৌড়ে পাকড়াও করেছেন এক ছিনতাইকারীকে! নিজের কীর্তির কথা জানিয়ে পরে টুইট করেছেন, ‘এখনো গতি হারাইনি। রাস্তার এক ছিনতাইকারীকে ধরে ফেলেছি। এখন অবশ্য অবস্থা খারাপ!’ টুইটারে বেশ কিছু ছবিও দিয়েছেন ঘটনার। ছিনতাইকারী ‘কাঙ্ক্ষিত শিকার’ বলে পরের টুইট, ‘ভালো কাজ করে এখন বিপাকে পড়ে গেছি। থানায় যেতে হচ্ছে বিবরণ লেখাতে!’ ইয়াহু স্পোর্টস।