‘শিশির বিশ্বকাপের ফল নির্ধারণী নিয়ামক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান মনে করেন, এবারের বিশ্বকাপে ‘শিশির’ একটা বড় ফল নির্ধারণী নিয়ামক হিসেবে কাজ করবে। পাকিস্তানের ‘জিও সুপার’ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তি বলেন, ‘এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর শক্তিমত্তা ও দুর্বলতা ছাপিয়ে সন্ধ্যার শিশির ফল নির্ধারণী হিসেবে কাজ করবে।’ তিনি আরও বলেন, ‘দিন-রাতের ম্যাচে যে দল পরে ব্যাট করবে, সে দলটি শিশিরের জন্য বাড়তি সুবিধা পেতে পারে। কারণ এ সময় শিশিরভেজা বল গ্রিপ করতে বোলারদের যথেষ্ট বেগ পেতে হবে।’ ইমরান খানের মতে, মার্চে গরমের কারণে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের উইকেটগুলো সাধারণত ফ্ল্যাট হবে।নিজের অভিজ্ঞতা থেকেই ইমরান খান বলেছেন, বছরের এই সময়টা উপমহাদেশের সন্ধ্যাগুলো সাধারণত শিশিরসিক্ত হয়। স্মৃতি হাতড়ে ১৯৯৬ সালের বিশ্বকাপের ফাইনাল সম্পর্কে বললেন ইমরান। ‘১৯৯৬ সালের বিশ্বকাপ ফাইনালে লাহোরে শিশির একটা বড় নিয়ামক হিসেবে কাজ করেছিল। শ্রীলঙ্কা সেই ম্যাচে পরে ব্যাটিং করে দারুণ সুবিধা পায়। ম্যাকগ্রা ও শেন ওয়ার্নের মতো বিশ্বসেরা বোলাররা সেদিন শিশিরের কাছে অসহায় ছিল।’ভারতকে বিশ্বকাপের অন্যতম ফেবারিট মানলেও নিজ মাটিতে খেলার চাপ তাদের পারফরম্যান্সে প্রভাব সৃষ্টি করতে পারে বলেই মনে করেন ইমরান খান। তিনি ব্যাটিংকে ভারতের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, ভারতীয় উইকেটে ভারতের ব্যাটসম্যানরা বিধ্বংসী হয়ে দেখা দিতে পারে। ইউসুফ পাঠান ও বীরেন্দর শেবাগকে ভারতের সবচেয়ে সেরা দুই অনুসঙ্গ হিসেবে বর্ণনা করেছেন ইমরান। তিনি বলেন, ‘এই দুই খেলোয়াড়ই ভারতের বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচ উইনার হিসেবে আবির্ভূত হতে পারে। ডেইলি টাইমস