'শূন্য' রানে সাজঘরে তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার বাংলাদেশ-ভারত একদিনের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। খেলার একটি মুহূর্তে ওপেনিং জুটি তামিম ইকবাল (বায়ে) ও এনামুল হক। ছবি: এএফপি
ঢাকায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার বাংলাদেশ-ভারত একদিনের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। খেলার একটি মুহূর্তে ওপেনিং জুটি তামিম ইকবাল (বায়ে) ও এনামুল হক। ছবি: এএফপি

গোটা দেশ যখন ফুটবল উন্মাদনায় কাঁপছে, তখন মিরপুরে সাহারা কাপের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত। শুরুটা অবশ্য ভালো হয়নি মুশফিকুর রহিমদের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩ রান।

এনামুল হক ১১ রানে অপরাজিত আছেন। মুমিনুল ৪ রান নিয়ে এনামুলকে সঙ্গ দিচ্ছেন। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল। দলীয় ৫ রানে উমেশ যাদবের শিকারে পরিণত হন তিনি।

উল্লেখ্য, তিন ম্যাচের সিরিজে ভারতীয় দলের বেশির ভাগ তারকাই নেই। বলা হচ্ছে, দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে এসেছে ভারত।