'শেষ ষোলোর কথা মাথায় রেখেই নামব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাওলো বেন্তো
পাওলো বেন্তো

২০১০ সালে অপ্রত্যাশিতভাবেই পেয়ে যান পর্তুগালের জাতীয় দলের দায়িত্ব। গত ইউরোতে দলকে সেমিফাইনালেও নিয়ে গিয়েছিলেন। বিশ্বকাপের আগে ওয়ার্ল্ড সকার ম্যাগাজিনের মুখোমুখি হয়েছেন পর্তুগাল কোচ পাওলো বেন্তো
 ব্রাজিল বিশ্বকাপে বেসক্যাম্প হিসেবে দক্ষিণ-পূর্বের শহর কািম্পনাকে কেন বেছে নিলেন?
পাওলো বেন্তো: কয়েকটি কারণে। বিশেষ করে হোটেল সুবিধা ও অনুশীলন ক্যাম্পের কন্ডিশনের জন্য। আমরা এটা নিয়ে খুবই খুশি। কািম্পনাতে আমাদের সাদরে বরণ করে নেওয়া হয়েছে, পুরো ব্রাজিলেই আসলে তাই। এখন আসল কাজটা কোচ ও মেডিকেল স্টাফের। সেটা হচ্ছে মূল আসরের আগে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা।
গ্রুপ প্রতিপক্ষদের কীভাবে দেখছেন?
বেন্তো: জার্মানির ২০১২ সালের দলটাই আছে। তারা খুবই গোছানো একটা দল, নির্দিষ্ট একটা পরিকল্পনাও আছে তাদের। মানসিকভাবে তারা বড় টুর্নামেন্টে সব সময় দুর্দান্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের স্মৃতিটা মনে রাখার মতো নয়। তারাও শারীরিকভাবে শক্তিশালী, গোছানোও। ঘানার ক্ষেত্রে আমাদের ভুলে গেলে চলবে না গত বিশ্বকাপে ওরা একটুর জন্য সেমিফাইনাল যেতে পারেনি। আইভরি কোস্ট ও ওরাই পর্তুগালের সেরা দল।
গ্রুপে আপনার লক্ষ্য কী?
বেন্তো: যে গ্রুপেই থাকি না কেন, লক্ষ্য একটাই—যত বেশি পয়েন্ট পেয়ে দলকে নকআউট পর্বে নিয়ে যাওয়া যায়। জার্মানি পুরো টুর্নামেন্টেরই ফেবারিট, আমাদের গ্রুপে তো বটেই। কিন্তু কিছুই নিশ্চিত নয়। আমরা শেষ ষোলোর কথা মাথায় রেখেই মাঠে নামব। সেটা গ্রুপ পর্বে সবার ওপরে থেকে শেষ করলে তো আরও ভালো হয়।
 পর্তুগালের জন্য ক্রিস্টিয়ানো রোনালদো কতটা গুরুত্বপূর্ণ?
বেন্তো: আমি মনে করি ও ব্যালন ডি’অর না জেতাটা অবিচার হতো। সে অসাধারণ একটা বছর কাটিয়েছে, তার প্রতিভা অসাধারণ, পেশাদারিও সর্বোচ্চ পর্যায়ের। এসব থাকলেই কেবল আপনি পুরস্কারটা পেতে পারেন। প্রথম পর্তুগিজ হিসেবে সে এটা দুবার জিতেছে। জাতীয় দলের কোচ হিসেবে তো আমি খুবই আনন্দিত। ওর মতো খেলোয়াড়কে দলে পাওয়া গর্বেরও বটে। তবে হ্যাঁ, রোনালদো গ্রেট খেলোয়াড়, বিশ্ব ফুটবলে বড় নাম, কিন্তু আমাকে তো পুরো দল নিয়েই ভাবতে হবে। আমি ২৩ জনের দল নিয়ে কাজ করছি, একজনের নয়। রোনালদো অবশ্যই অসাধারণ একজন খেলোয়াড়। সে দারুণ ফর্মে আছে। অন্যদের মতো সেও চাইবে নিজের সেরাটা দিতে।
পর্তুগালে রোনালদোকে কি একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলানো হবে?
বেন্তো: রোনালদোর ধরনটা বিশ্লেষণ করলে ওকে একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলানো খুব ভালো কোনো কৌশল নয়। কিছু মুহূর্তে, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এই ভূমিকায় খেলেছে, যেমন বাছাইপর্বে সুইডেন ও রাশিয়ার সঙ্গে। অন্য সম্ভাবনাটা হচ্ছে, আরেকজন ফরোয়ার্ডের সঙ্গে ওকে সামনে খেলানো। সেটা নিয়ে ভাবার সময় আছে। তবে অবশ্যই শুরু থেকে ও একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলবে না।