‘সব সময় বিশ্বাস ছিল, শেবাগ ২০০ রান করবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরেন্দ্র শেবাগের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শেবাগ যে একদিন ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকাবেন, এ বিশ্বাস তাঁর সব সময়ই ছিল বলে আজ শুক্রবার মন্তব্য করেছেন ধোনি।গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন শেবাগ। ২১৯ রান করে ভেঙে দেন ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের গড়া সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকা ধোনির প্রতিক্রিয়া, ‘অনেকে হয়তো বলবেন, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করার সামর্থ্য অল্প কয়েকজন ক্রিকেটারের আছে। কিন্তু আমার সব সময় বিশ্বাস ছিল, শেবাগ একদিন ২০০ রান করবে।’ধোনি আরও বলেন, ‘শেবাগের ক্ষেত্রে বলব, ও শুধু বড় শট খেলে ডাবল সেঞ্চুরি করেনি। বীরু খুব হিসাবি ব্যাটিং করেছে।’ ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন শচীন। এরপর করলেন শেবাগ। ধোনি বলেছেন, ‘আমি গর্বিত যে শচীন ও বীরু দুজনেই ভারতীয়। ওরা আবারও ডাবল সেঞ্চুরি করলে একটুও অবাক হবও না আমি।’ ওয়েবসাইট।