‘সবার আগে দেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার খনি আইপিএল আগে, নাকি দেশ? অ্যাডাম গিলক্রিস্ট অন্তত মনেপ্রাণে বিশ্বাস করেন, অবশ্যই সবার আগে দেশ। ‘আমি বিশ্বাস করি, যেকোনো ক্রিকেটারের কাছে সব সময় অবশ্যই দেশ অগ্রাধিকার পায়। আমরা ভাগ্যবান যে ভারতের প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগে খেলার আমন্ত্রণ পেয়েছি। আমরা এই সুযোগটা পেয়েছি কারণ, আমরা আমাদের দেশের হয়ে পারফর্ম করেছি’—বলেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান।আইপিএল বা টি-টোয়েন্টি আবির্ভাবের পর থেকেই ক্রিকেটারদের মধ্যে জাতীয় দল থেকে অবসর নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। এই পথের সর্বশেষ যাত্রী ক্রিস গেইল ও লাসিথ মালিঙ্গা। ওয়ানডে দল থেকে বাদ পড়া গেইল ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে টেস্ট খেলবেন না জানিয়ে দিয়ে যোগ দিয়েছেন আইপিএলে। চোটকে কারণ দেখিয়ে শ্রীলঙ্কান পেসার মালিঙ্গা ছেড়ে দিলেন টেস্টটাই। গিলক্রিস্ট মনে করেন, এটা সম্পূর্ণই গেইল এবং মালিঙ্গার ব্যক্তিগত সিদ্ধান্ত, ‘শেষ পর্যন্ত এটা খেলোয়াড় এবং তাদের বোর্ডের ব্যাপার। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেশের ওপরে কোনো কিছু নেই।’ ওয়েবসাইট।