‘সবার চেয়ে এগিয়ে মেসি’
পেলে বনাম ম্যারাডোনা—সর্বকালের সেরা ফুটবলার কে? এই বিতর্ক দীর্ঘদিন ধরেই চলেছে ফুটবল দুনিয়ায়। কিন্তু খুব তাড়াতাড়িই হয়তো মেসি এই বিতর্কের অবসান ঘটাবেন বলে মনে করছেন স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর এরই মধ্যেই পেলে, ম্যারাডোনা, ক্রুইফকে পেছনে ফেলেছেন বলে মন্তব্য করেছেন মেসির এই বার্সা-সতীর্থ।জার্মান সংবাদপত্র বিল্ডকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে জাভি বলেছেন, ‘আমার চোখে মেসিই সর্বকালের সেরা ফুটবলার। ফুটবল কিংবদন্তি পেলে, ম্যারাডোনা বা ক্রুইফকেও সে পেছনে ফেলেছে। আমাদের কাছে সে খুবই গুরুত্বপূর্ণ। তাঁকে ছাড়া হয়তো আমরা আজকের এই অবস্থানে আসতে পারতাম না।’ইউরোপিয়ান ফুটবলে দুর্দান্ত এক মৌসুম পার করেছে বার্সেলোনা। প্রথমে স্প্যানিশ লিগ শিরোপা জেতার পর চ্যাম্পিয়নস লিগেও নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে কাতালানরা। ফুটবল দুনিয়ায় গত ২০ বছরে বার্সেলোনার মতো দল আর আসেনি বলেও দাবি করেছেন জাভি। তিনি বলেছেন, ‘ফুটবল ইতিহাসে এর আগে অনেক ভালো ভালো দল এসেছে। পেলের ব্রাজিল, ক্রুইফের অ্যাজাক্স, আরিগো সাচ্চির মিলান। কিন্তু গত ২০ বছরের মধ্যে বার্সেলোনাই সেরা দল।’ ওয়েবসাইট।