‘সম্ভব খুবই সম্ভব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপসী বাংলা হোটেলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নৈশভোজে যোগ দিতে সন্ধ্যা সাতটার দিকে এশিয়া কাপের চার দলই সোনারগাঁও হোটেলের লবিতে। সেখানেই পরদিনের ম্যাচ নিয়ে ছোট্ট সাক্ষাৎকার দিলেন সাকিব আল হাসান শ্রীলঙ্কার সঙ্গে ২০০৯ সালের ম্যাচটা মনে আছে?সাকিব: কুলাসেকারাকে ব্যাটের চাপড় মেরে কভারের ওপর দিয়ে একটা ছক্কা মেরেছিলাম। শুধু ওটাই মনে আছে। আর কিছু না! ম্যাচ শেষে বলেছিলেন, এটাই আপনার সেরা ওয়ানডে ইনিংস...সাকিব: ওয়ানডেতে এখনো ওটাই আমার সেরা ইনিংস। সেবার পরিস্থিতিটা তো একই রকম ছিল...সাকিব: আরও কঠিন। ম্যাচের আগের দিন জানতাম, জিতলেই হবে। ম্যাচের আগে জানলাম, বোনাস পয়েন্টসহ জিততে হবে। এবার তো জিতলেই হচ্ছে, সম্ভব?সাকিব: সম্ভব। খুবই সম্ভব। প্রেরণা কি ২০০৯ সালের ওই ম্যাচটা?সাকিব: এত পেছনে যেতে হবে কেন! ভারতের বিপক্ষে শেষ ম্যাচটাই তো বড় প্রেরণা। এই ম্যাচে কী নির্ধারক হতে পারে?সাকিব: বোলিং-ফিল্ডিংয়ে ভালো করতে হবে। ওরা প্রথমে ব্যাটিং করলে ২৬০-৭০-এর মধ্যে আটকে রাখতে পারলেই হবে। শ্রীলঙ্কা দলে ডেঞ্জারম্যান মনে করেন কাকে?সাকিব: একজন না। ওদের প্রথম তিন ব্যাটসম্যান। বাড়তি একটা চাপ তো আছেই, তাই না?সাকিব: কিসের চাপ! জাতীয় দলে খেলার সময় আমি কোনো চাপ-টাপ বুঝতেই পারি না। আমি বরং প্রিমিয়ার লিগে খেলার সময় চাপে থাকি।