‘সাঈদ আনোয়ারের সঙ্গে দেখা হয়নি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সেরা অলরাউন্ডারকে নিয়ে গণমাধ্যমের আগ্রহ থাকবেই—এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার ওপর আবার আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স। প্রথম দুই ম্যাচ বাইরেই বসে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের এই ‘সম্পদ’। শুক্রবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৩ উইকেট ও ১৬ রান করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে প্রমাণ করেছেন, তাঁকে একাদশের বাইরে রাখা কত বড় ভুল ছিল। সেই ভুলের প্রায়শ্চিত্য করতেই বোধ হয় গণমাধ্যমজুড়ে সাকিবের বন্দনা। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদকও তাই দায়িত্ব মনে করলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্যারিয়ারের কিছু অজনা প্রসঙ্গ পাঠকের হাতে তুলে দেওয়ার। প্রিয় সাঈদ আনোয়ারসাকিব আল হাসানের অন্যতম প্রিয় ক্রিকেটার সাঈদ আনোয়ার। কিন্তু এই প্রিয় ক্রিকেট তারকাকে নিয়ে দারুণ একটি আফসোস আছে তাঁর মধ্যে—এত ক্রিকেট তারকার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, অথচ সাঈদ আনোয়ারের সঙ্গেই কোনো কথা হয়নি তাঁর। সামনা-সামনি দেখাও হয়নি কখনো। লারা-টেন্ডুলকারের সান্নিধ্যআন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অভিষেক ২০০৬ সালে। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে খেলতে গিয়েই প্রথম সাক্ষাত্ মিলল দুই কিংবদন্তি ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারের। কথা হয়নি, তবে ব্যক্তিগত ক্যামেরায় দুটি ছবি কিন্তু ঠিকই তুলে রেখেছিলেন আজকের দুনিয়ার সেরা অলরাউন্ডার।শোয়েব মালিকের প্রশংসাশোয়েব মালিকই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার, যাঁর কাছ থেকে দুর্দান্ত এক প্রশংসাবাণী শুনেছিলেন সাকিব আল হাসান। ২০০৮ সালে পাকিস্তান সফরে গিয়ে একটি সেঞ্চুরি করেছিলেন। কিন্তু এইচএসসি পরীক্ষার কারণে দেশে ফিরে আসেন তিনি। পরের ম্যাচে বাংলাদেশ দলে সাকিবকে না দেখে শোয়েব মালিক বলেছিলেন, তিনি যদি পরীক্ষক হতেন, তাহলে সাকিবের পারফরম্যান্সের কারণেই তাঁর পাসের সনদটা দিয়ে দিতেন। সাকিব বলেছেন, ‘একজন ক্রিকেটারের জন্য এর চেয়ে বড় প্রশংসা আর কী হতে পারে!’ক্রিকেটে প্রথম উইকেটসাকিব জীবনের প্রথম উইকেট পেয়েছিলেন তাঁর জেলা শহর মাগুরার এক ক্রিকেট ম্যাচে। সেটিই প্রথম ম্যাচ, যেখানে সাকিব তাঁর বাবা-মাকে টেনে নিয়ে আসতে পেরেছিলেন খেলা দেখার জন্য। সেই ম্যাচে ইসলামপুরপাড়া ক্রিকেট ক্লাবের হয়ে সাকিবের প্রথম উইকেট শিকার। আজ সেই উইকেটটি কী ধরনের বলে পেয়েছিলেন, তা মনে নেই। তবে পরিষ্কার মনে আছে, ব্যাটসম্যানকে সরাসরি বোল্ড করেছিলেন তিনি।কোচ ফাহিমের হাতে শাস্তিব্যাপারটি মনে হলে এখনো হাসেন তিনি। কলকাতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলতে গেছেন। সিএবি অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে একটি ম্যাচে বাজে শট খেলে আউট হলেন। কোচ নাজমুল আবেদীন ফাহিম সেই ম্যাচের পর পুরো দলকে মাঠে বসিয়ে ব্রিফ করছিলেন। এ সময় ফাহিম স্যারের কোনো একটি কথায় সাকিব হেসে ফেলেন, ব্যস আর যায় কোথায়, প্রচণ্ড খেপে গেলেন নাজমুল আবেদীন ফাহিম। সাকিবকে শাস্তি দিলেন। কোনো কোচের কাছ থেকে পাওয়া সেটাই প্রথম ও শেষ শাস্তি সাকিবের। সাকিব এ ব্যাপারে বলেন, ‘আসলেই সেদিন হাসাটা আমার ঠিক হয়নি।’