‘সুইচ হিটের বৈধতা দেওয়া উচিত নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 নিজেকে কি অলরাউন্ডার ভাবেন?এবি ডি ভিলিয়ার্স: আমার ধারণা...হ্যাঁ! দক্ষিণ আফ্রিকা দলে এমন আর বেশি কেউ নেই যে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি কিপিং গ্লাভসও পরতে পারে...ক্যালিস নিশ্চয়ই উইকেটের পেছনে দাঁড়াবে না! সেটা হলে আমাদের অতিরিক্ত ৪০-৫০ রান গুনতে হবে। উইকেটের পেছনে স্পেশালিস্ট প্রয়োজন, আর সে যদি চার-পাঁচে ব্যাট করে, তাহলে সে অবশ্যই অলরাউন্ডার। ক্যালিসের বিশ্বাস, ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে আপনি এখন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান...ডি ভিলিয়ার্স: আমার জন্য এটা অসাধারণ এক প্রশংসা...ক্যালিসকেই আমি ব্যাটিংয়ের শেষ বলে জেনে এসেছি। টেকনিক্যাল ও মানসিক—ব্যাটিংয়ের দুই দিকেই ও আমাকে অনেক সাহায্য করেছে। জ্যাক সবার জন্যই আদর্শ। বছর তিনেক আগে, ও আমাকে ধারাবাহিকতার গুরুত্বটা বুঝিয়েছে। সেটা আমি ভুলিনি। আমি ওর কথা সব সময় শুনি ও অনুসরণ করার চেষ্টা করি। ক্রিকেটার হিসেবে ওর অর্জন অবিশ্বাস্য। আমার দৃষ্টিতে জ্যাক সর্বকালের সেরা ব্যাটসম্যান-কাম-বোলার। টি-টোয়েন্টির সৌজন্যে ব্যাটসম্যানদের উদ্ভাবনী ক্ষমতা বেড়ে গেছে, অদ্ভুত সব শট দেখা যাচ্ছে...ডি ভিলিয়ার্স: উদ্ভাবনী শট খেলার প্রয়োজন তখনই হয়, যখন রান করা একদম আবশ্যক হয়ে পড়ে। কিন্তু ক্রিকেট শট খেলে সেটা সম্ভব হয় না। তবে আমি যখন এমন শট খেলি, মৌলিক ব্যাপারগুলো ঠিক রাখার চেষ্টা করি।  কেভিন পিটারসেনের সৌজন্যে সুইচ হিট আলোড়ন তুলেছে। এই শট নিয়ে আমরা ভাবনা কী?ডি ভিলিয়ার্স: আমার মতে, সুইচ হিটের বৈধতা দেওয়া উচিত নয়। দেখুন, আমিও প্রচুর রিভার্স সুইপ খেলি। কিন্তু আমি কখনোই ব্যাটের গ্রিপ বা আমার স্ট্যান্স পরিবর্তন করি না।  চাপ সামলান কীভাবে?ডি ভিলিয়ার্স: নিজের খেলা সম্পর্কে আমার খুব ভালো ধারণা। তা ছাড়া, ক্রিকেটের বাইরেও জীবনে অনেক কিছু আছে। এটা বুঝতে শিখলে ব্যর্থতাগুলোকে আর খুব বেশি বড় মনে হবে না। আমি খুব দূরে তাকাই না। প্রতিটি দিন হিসেবে ভাবি এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এই তো...। অবসরে কী করতে বেশি ভালো লাগে?ডি ভিলিয়ার্স: সুইমিংপুলে কাটাই, শপিং করি, সিনেমা দেখি...বাগদত্তা (ড্যানিয়েল সাওয়ার্ট) ও বন্ধুদের সঙ্গে সময় কাটাই। কোনো নির্দিষ্ট ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন? বা পছন্দের তারকা?ডি ভিলিয়ার্স: ডেনজেল ওয়াশিংটন ও মরগান ফ্রিম্যানকে ভালো লাগে। শাহরুখ খানকেও...গত বছর ডারবানে তাঁর সঙ্গে আমি পারফর্ম করেছি। অসাধারণ অভিজ্ঞতা ছিল, আর সে খুবই বিনয়ী। ও দারুণ একজন মানুষ। সম্প্রতি আপনি আর ড্যানিয়েলে আংটিবদল করেছেন তাজমহলে...বিয়ের প্রস্তাব কার কাছ থেকে এসেছে?ডি ভিলিয়ার্স: (হাসি) আমি দিয়েছি! মনোমুগ্ধকর এই সৌধে আমি এই প্রথম গেলাম, যাওয়ার আগে আজমহল নিয়ে বেশ পড়াশোনা করে গিয়েছি। তাজমহল থেকে ফেরার পথে, আলো ফুরিয়ে যাওয়ার ঠিক আগে আগে আমি প্রস্তাব দিয়েছি। বিয়ে করছেন কবে?ডি ভিলিয়ার্স: আগামী বছরই ইচ্ছা আছে আমাদের।  ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চান?ডি ভিলিয়ার্স: বিয়েশাদি করব, বাচ্চা-কাচ্চা থাকবে....আর আশা করি তখনো দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে থাকব।  দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টির দলে অধিনায়ক আপনি, টেস্ট দলকেও নিশ্চয়ই নেতৃত্ব দিতে উন্মুখ ?ডি ভিলিয়ার্স: মোটেও নয়। গ্রায়েম স্মিথ এখনো অসাধারণ এবং যেদিন ও ক্রিকেট ছাড়বে, দক্ষিণ আফ্রিকা দলের ভিতটাই নড়ে যাবে।