‘সুপার সাব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরা একাদশেই নাম নেই, অথচ ম্যাচের স্কোরকার্ডে কি না তাঁর নামই উঠেছে সবচেয়ে বেশিবার! ১৯৮০ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের অ্যাডিলেড ওয়ানডেতে হয়েছিল এমনটাই। নিউজিল্যান্ডের অলরাউন্ডার জন ব্রেসওয়েল ফিল্ডিং করতে নেমেছিলেন বদলি হিসেবে, কিন্তু ক্যাচ নিয়েছিলেন চারটি! ওয়ানডেতে বদলি হিসেবে তিনটি করে ক্যাচ নিয়েছেন তিনজন—১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার ব্রায়ান ম্যাকমিলান, পরের বছর নিউজিল্যান্ডের ব্রায়ান ইয়াং ও ২০০৮ সালে পাকিস্তানের নাসির জামসেদ। টেস্টের রেকর্ডটি চার ক্যাচের, ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে মুলতান টেস্টের তৃতীয় ইনিংসে নিয়েছিলেন ইউনুস খান। তিনটি করে আছে পাকিস্তানের হারুন রশিদ, ভারতের গুরশরন সিং ও বীরেন্দর শেবাগ, ইংল্যাল্ডের বার্ট স্ট্রাডউইক ও বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজার।