'সুপারক্লাসিকোতে' রিভার প্লেটের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে উপস্থিত ৬০ হাজার দর্শক। ২৩ মিনিটে বোকা জুনিয়র্সের স্ট্রাইকার ইমানুয়েল গিগলিওত্তি করলেন গোল, কিন্তু পুরো গ্যালারিই নীরব। গত মৌসুমে হাঙ্গামার কারণে প্রথম বিভাগের অ্যাওয়ে ম্যাচে বোকার সমর্থকদের স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ। পরশু মনুমেন্টালে উপস্থিত সব সমর্থকই ছিল রিভার প্লেটের। কিন্তু ‘গ্যালারিভরা’ অনুপ্রেরণা নিয়েও নিজেদের দুর্দশা ঘোচাতে পারেনি রিভার প্লেট। গিগলিওত্তির দেওয়া ওই একমাত্র গোলেই ‘সুপারক্লাসিকো’তে জিতেছে বোকা। এই নিয়ে চার ম্যাচে কোনো গোল খায়নি বোকা। এই জয়ে ১৯ পয়েন্ট নিয়ে ম্যারাডোনার সাবেক দল উঠে গেছে পয়েন্ট তালিকার তিনে। রিভার প্লেট নেমে গেছে সাতে। রয়টার্স।