'সুপারম্যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপারম্যান আকাশে উড়ে গিয়ে খলনায়কদের তাণ্ডবলীলা পণ্ড করেন। ‘তিনি’ মাঠে ঢুকে পড়ে ম্যাচের সময় পণ্ড করেন। সুপারম্যানের টি-শার্ট পরা মারিও ফেরি নামের এই ইতালিয়ান ভদ্রলোক বেলজিয়াম-যুক্তরাষ্ট্র ম্যাচে ঢুকে পড়েছিলেন । গত বিশ্বকাপে জার্মানি-স্পেন সেমিফাইনালেও গড়েছিলেন এই ‘কীর্তি।’
তবে এবারের উদ্দেশ্যটা বোধ হয় খারাপ ছিল না । নিজের টি-শার্টে ‘সেভ ফাভেলাস চিলড্রেন’ এবং ‘সিরোভাইভ’ হ্যাশট্যাগ-সংবলিত বার্তা উঁচু করে দেখাতে চেয়েছিলেন সবাইকে। বিলিয়ন বিলিয়ন অর্থে স্টেডিয়াম বানানো হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ ফাভেলার
(বস্তি) কোনো উন্নতি করেনি। তাই এই বার্তা। সিরোভাইভ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন সিরো এসপোসিতো নামের একজন নাপোলি সমর্থকের স্মরণে। ইতালিয়ান কাপের ফাইনালের পর সংঘর্ষে মারা গিয়েছিলেন তিনি। সুপারম্যানদের মনটা বোধ হয় ভালোই হয়! ইয়াহু স্পোর্টস।