‘সুপারম্যান’ সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেটের কীর্তি হাতছানি দিচ্ছিল, হাতছানি দিচ্ছিল একই দিনে ৫ উইকেট ও সেঞ্চুরির অনন্য সাধারণ কীর্তিও। বিশুর ঘূর্ণিতে সেটা আর হয়নি, তবে সাকিব আরও একবার চিনিয়েছেন নিজের জাত। এই নিয়ে এক টেস্টে চারবার ফিফটি ও ৫ উইকেট নিলেন সাকিব। প্রথমবার ২০০৮ সালে মিরপুরেই শ্রীলঙ্কার বিপক্ষে (৫/৭০ ও ১/১৩৪, ২৬ ও ৯৬), ওই বছরই চট্টগ্রামে নিউজল্যান্ডের বিপক্ষে (৭/৩৬ ও ২/৭৯, ৫ ও ৭১) ও ২০০৯ সালে গ্রেনাডায় (১৬ ও ৯৬*, ৩/৫৯ ও ৫/৭০)। সাকিবের কৃতিত্ব বোঝাতে একটি তথ্যই যথেষ্ট, বাংলাদেশের আর কারও একবারও নেই এই কীর্তি!