প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরো চ্যাম্পিয়নশিপের পর উয়েফা সুপার কাপের ফাইনালটাও একতরফা হলো। স্পেনেরই অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরে গেল চেলসি। তবে ১৯৭৩ সালে শুরু হওয়া বার্ষিক এই প্রতিযোগিতায় এর চেয়ে বড় ব্যবধানে জয়ের উদাহরণ আছে তিনটি। শুরুর বছরই দ্বিতীয় লিগের ম্যাচে ঘরের মাঠে এসি মিলানকে ৬-০ গোলে হারিয়েছিল আয়াক্স আমস্টারডাম। দুই লেগ মিলিয়ে ৬-১ ব্যবধানে জিতেছিল ডাচ ক্লাবটি। ১৯৭৭ সালে লিভারপুল নিজেদের মাঠে একই ব্যবধানে হারায় বুন্দেসলিগার দল হামবুর্গকে। প্রথম লেগের ম্যাচটি ছিল ১-১ অমীমাংসিত। ১৯৯৫ সালে আয়াক্স ৪-০ গোলে হারায় স্পেনের রিয়াল জারাগোজাকে। ১৯৭৬ সালে বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটের কাছে ৪-১ গোলে হারে বায়ার্ন মিউনিখ।