‘সুবিধাজনক সময়ে’ দলবদল চায় ছয় ক্লাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক জল ঘোলা হওয়ার পর প্রিমিয়ার হকি লিগের দলবদলের তারিখ ঠিক হয়েছিল ২-৪ জুলাই। কিন্তু গতকাল হকি ফেডারেশনের সভাপতিকে চিঠি দিয়ে ‘সুবিধাজনক সময়ে’ দলবদলের দাবি জানিয়েছে মোহামেডান, মেরিনার্স, বাংলাদেশ স্পোর্টিং, ওয়ারি, ওয়ান্ডারার্স ও অ্যাজাক্স। এই ছয় ক্লাব চিঠিতে লিখেছে, পরিবর্তিত পরিস্থিতিতে ২-৪ জুলাই তাদের পক্ষে দলবদলে অংশ নেওয়া সম্ভব নয়। এমন অবস্থায় পরে সুবিধাজনক সময়ে দলবদল করার অনুরোধে জানানো হয়েছে চিঠিতে। পরিবর্তিত পরিস্থিতি বলতে কী বোঝানো হয়েছে, ছয় ক্লাব তা খোলাসা করে বলেনি। তবে জানা গেছে, অনেক অনুরোধের পরও ফেডারেশন নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পাঁচ কাউন্সিলর পরিবর্তন না করায়, তারা এই কঠোর অবস্থানে গেছে।