'সুয়ারেজ'দের বিপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, বলিভিয়া—অনেক দেশেই সুয়ারেজ নামটা খুব সাধারণ। কিন্তু গত পরশুর পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় সুয়ারেজ নামধারীরা পড়েছেন বেশ বিব্রতকর অবস্থায়। ইতালির জর্জো কিয়েলিনির কাঁধে কামড় বসিয়ে উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ যে কাণ্ড করেছেন, তাতে এই নামটিকে যেন তাঁদের কাছে অভিশপ্ত লাগছে। অনেকেই টুইট করে নিজেদের সুয়ারেজ নামের ব্যাখ্যা দিচ্ছেন। ‘সুয়ারেজ’ দেখলেই অন্যরা খিস্তিখেউড়ে তাঁদের এমনভাবে ছেঁকে ধরছেন যে অনেকে টুইটার থেকে রীতিমতো পালিয়ে বাঁচছেন। আর্জেন্টিনার এস সুয়ারেজ নামের এক টুইটার ব্যবহারকারী কাল টুইট করে বলেছেন, ‘ভাইয়েরা, আমি উরুগুইয়ান নই, আর্জেন্টাইন। আমি কাউকে কামড় দিইনি। দয়া করে আমাকে মুক্তি দিন!’