খুব কাছে এসে চলে গেলেন এরিক টিনডিল। জীবনের ইনিংসে ‘সেঞ্চুরি’ পাওয়া হলো না আরও একজন টেস্ট ক্রিকেটারের। ভরসা এবার নরম্যান গর্ডন। বেঁচে থাকা টেস্ট ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী এখন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ফাস্ট বোলারই, খেলোয়াড়ি জীবনে চুলে সব সময় জেল ব্যবহার করার জন্য যাঁর নাম হয়ে গিয়েছিল ‘মোবিল’। মাত্র তিন দিন পর ৯৯তম জন্মদিন পালন করবেন গর্ডন। বেঁচে থাকাদের মধ্যে গর্ডনের পরে আছেন ওয়েস্ট ইন্ডিজের এসমন্ড কেনটিশ, আজ তাঁর বয়স ৯৩ বছর ২৫৫ দিন। সাবেক কিউই অফ স্পিনার কলিন স্মিথের বয়স ৯৩ বছর ২০৮ দিন। তবে এঁদের কেউই খেলোয়াড় হিসেবে তেমন বিখ্যাত নন। বিখ্যাতদের মধ্যে সবচেয়ে এগিয়ে আর্থার মরিস, স্যার ডন ব্র্যাডম্যানের সতীর্থের বয়স আজ ৮৮ বছর ১৯৬ দিন।সংশোধনীগতকাল প্রথম আলোর খেলার পাতায় ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচের স্কোর কার্ডে ভুলবশত ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ১ম টেস্ট’ ছাপা হয়েছে। খেলার ফলে ছাপা হয়েছে ‘অস্ট্রেলিয়া ৩৫৪ রানে জয়ী’, আসলে জয়ী হয়েছে ইংল্যান্ড। এই দুটি ভুলের জন্য আমরা দুঃখিত।—ক্রীড়া সম্পাদক