'সৈনিক' স্যামুয়েলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারলন স্যামুয়েলস কি ক্রিকেট ছেড়ে সেনাবাহিনীতে নাম লেখাচ্ছেন? মৌখিক আবেদনটা করে রেখেছেন, এখন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সবুজসংকেত পেলেই হয়! পেশোয়ার জালমির হয়ে ফাইনাল খেলতে লাহোরে গিয়েছিলেন কদিন আগে। সেখানকার নিরাপত্তাব্যবস্থায় এমনই মুগ্ধ হয়েছেন যে, পাকিস্তানের প্রেমেই পড়ে গেছেন। টুইটারে এক ভিডিও বার্তায় জেনারেল বাজওয়াকে ধন্যবাদ জানিয়ে স্যামুয়েলস পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছার কথাও বলেছেন, ‘আমি নিজেও একজন সৈনিক। কাঁধে যদি একটা ধাতব ব্যাজ লাগানোর সুযোগ পাই, তাহলে আমার পাকিস্তানে আসতে সমস্যা নেই। আমি সেই ব্যাজটির জন্য অপেক্ষা করছি। আমি পাকিস্তান সেনাবাহিনীর অংশ হতে চাই।’ পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্য আমৃত্যু কাজ করে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন স্যামুয়েলস। সূত্র: এনডিটিভি।