‘সোনার পা’ পুরস্কার জিতলেন টট্টি
বেকহাম, দ্রগবা, পুয়োল, বুফন, রাউলকে পেছনে ফেলে ‘সোনার পা’ পুরস্কার জিতলেন ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ফ্রান্সিসকো টট্টি। রবার্তো ব্যাজ্জিও আর আলেসান্দ্রো দেল পিয়েরোর পর তৃতীয় ইতালিয়ান ফুটবলার হিসেবে টট্টি এই পুরস্কার পেলেন।অনেকেই অবাক হতে পারেন এই ভেবে, এই সময়ে মেসি, রোনালদো, কাকাকে ছাড়িয়ে টট্টি এই পুরস্কার কীভাবে পেলেন। কিন্তু মেসি-রোনালদোরা এই পুরস্কারের যোগ্যই হয়ে উঠতে পারেননি এখনো। কারণ এই ‘সোনার পা’ পুরস্কার পাওয়ার প্রধান শর্ত হচ্ছে ফুটবলারের বয়স ২৯ বছরের বেশি হতে হবে। ২০০৩ সাল থেকে এই পুরস্কারের প্রচলন করে ফ্রান্সের ফুটবল ব্যবস্থাপনা-সংক্রান্ত একটি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস ক্লাব (ডব্লিউসিসি)। ক্লাব বা দেশের হয়ে পারফরমেন্স, ফেয়ার প্লে, জনপ্রিয়তা ইত্যাদির বিচারে গোটা বিশ্বের সাংবাদিক ও সমর্থকদের ভোটে এ বছরের সোনার পা পুরস্কারের জন্য নির্বাচিত হন টট্টি। এর আগের বছর এই পুরস্কার জিতেছিলেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো। সকারনেট