‘স্ট্রাইকারের অভাব ইতালির’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটা ইতালি জিতবে বলেই মনে করেন কোচ প্রানদেল্লি। তবে তাঁর মতে, ইউরোপের সবচেয়ে বড় এই ফুটবল প্রতিযোগিতায় শিরোপার দাবিদার হতে গেলে একজন দক্ষ স্ট্রাইকারের বড় প্রয়োজন ‘আজ্জুরি’দের।৫৩ বছর বয়সী প্যারিস সেন্ট জার্মেইয়ের এই কোচ মনে করেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে ইতালীয় কোচ সিজারে প্রানদেল্লি বেশ কয়েকটি কৌশলগত ভুল করেছেন। আর সে কারণেই জয় শেষ পর্যন্ত সেই ম্যাচে ইতালির হাতে ধরা দেয়নি।‘প্রথমার্ধে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইতালি দারুণ খেলেছিল। দলটির রক্ষণ-ব্যূহও ছিল দুর্ভেদ্য। কিন্তু দ্বিতীয়ার্ধে এসেই সবকিছু গুলিয়ে ফেলে তারা।’ আনচেলত্তির মন্তব্য।তিনি বলেন, প্রানদেল্লি দ্বিতীয়ার্ধে দলকে অতিরিক্ত রক্ষণাত্মক করে ফেলেন, যেটা ঠিক হয়নি। তাঁর মতে, ‘স্কোর শিটে এগিয়ে থেকে ব্যবধান ধরে রাখার জন্য রক্ষণাত্মক হয়ে পড়াটা একেবারেই ঠিক নয়।’আনচেলত্তি বলেন, এবারের ইউরোয় ইতালির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এই দলে একজন দক্ষ স্ট্রাইকারের অভাব। মারিও বালোতেল্লি ও অ্যান্তনিও কাসানোর কাছ থেকে যথেষ্ট সেবা ইতালি পাচ্ছে না বলেই মনে করেন দুবার চ্যাম্পিয়নস লিগ জেতা এই অভিজ্ঞ কোচ। ওয়েবসাইট।