'স্নান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেপ গার্দিওলাক
পেপ গার্দিওলাক

স্যুট-টাই পরে কেতাদুরস্ত। হঠাৎ কে যেন বিয়ারে চুবিয়ে দিয়ে গেল পেপ গার্দিওলাকে। সংবিৎ ফিরে পেতে বুঝলেন বায়ার্নের জেরোম বোয়ােটংয়ের কাণ্ড এটি। পরশু বায়ার্নের বুন্দেসলিগার শেষ ম্যাচেই গার্দিওলার এই বিয়ার-স্নান হলো। এই অভিজ্ঞতা নতুন নয়, গত বছরও হয়েছিল। গার্দিওলা দাবি করেছেন, ‘এটা তো ঐতিহ্যের অংশ, আমার ভালোই লেগেছে।’ কিন্তু দামি দুটি স্যুট যে নষ্ট হয়েছে! এএফপি