‘স্পট ফিক্সিং বিতর্ক’ থেকে বেরিয়ে ওয়াকারের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে বিভিন্ন মেয়াদে ক্রিকেট থেকে বহিষ্কার হয়েছে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। এই তিন খেলোয়াড়কে পাকিস্তানের বিশ্বকাপ দলে না পাওয়া বিরাট ক্ষতি হলেও এই বহিষ্কারাদেশের মাধ্যমে পুরো বিষয়টিরই নিষ্পত্তি হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন কোচ ওয়াকার ইউনুস।‘বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বিষয়টির নিষ্পত্তি হওয়ায় ভালো লাগছে। আশা করছি, বিষয়টিকে আমরা পেছনে ফেলতে পেরেছি। এখন আমাদের নতুন করে সবকিছু শুরু করতে হবে। বিশ্বকাপে ভালো কিছু করতে হবে।’ বললেন ওয়াকার ইউনুস।বাট, আসিফ ও আমিরের বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট যে তদন্ত করেছে, তার অন্যতম সাক্ষী ওয়াকার ইউনুস। একটি সূত্রে জানা গেছে, ওয়াকার কমিশনকে জানিয়েছেন আমির ও আসিফের নো বলগুলো তাঁকে অবাক করেছিল। তিনি বুঝতে পারছিলেন না, আমির ও আসিফ কেন নো বল করছেন। এমনটি সেই টেস্ট ম্যাচের চা বিরতির সময় তিনি আমির ও আসিফকে ডেকে নিয়ে পাঞ্জাবি ভাষায় বকাঝকাও করেন।স্পট ফিক্সিং ইস্যু পাকিস্তান ক্রিকেটের অনেক ক্ষতি করেছে বলে মনে করেন ওয়াকার। তিনি বলেন, ‘স্পট ফিক্সিং ইস্যুটি আষ্টেপৃষ্ঠে পাকিস্তান ক্রিকেটকে বেঁধে রেখেছিল। গত এক বছরে এটি আমাদের ক্রিকেটের অনেক ক্ষতি করেছে।’বর্তমানে পাকিস্তান দলের পারফরম্যান্স বিশ্বকাপে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী করে তুলেছে ওয়াকারকে। তিনি বলেন, ‘এ মুহূর্তে দল যেভাবে খেলছে, তাতে বিশ্বকাপে ভালো খেলার ব্যাপারে আমি আশাবাদী।’ ওয়েবসাইট।