‘স্পট ফিক্সিং বিশ্বকাপকে নিষ্প্রভ করবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যত বিতর্কই থাক, ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি পাকিস্তান। এ আলোচনায় আমাদের উপমহাদেশের ক্রিকেটপ্রেমীদের জড়ালে তো কথাই নেই। ক্রিকেট বলতে এখানে যেন মাত্র দুটি দল, ভারত আর পাকিস্তান। কিন্তু পাকিস্তান দলের সমর্থকদের স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে স্পট ফিক্সিং কেলেঙ্কারি।বিশ্বকাপ সমাগত, এটি আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উপমহাদেশে। অথচ প্রাথমিক দলটি ঘোষণা করতেই বিস্তর গলদঘর্ম হতে হয়েছে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের অন্যতম কেন্দ্রে থাকা পাকিস্তান। এর প্রধান কারণগুলোর একটি, স্পট ফিক্সিংয়ের অভিযোগে দলের তিন শীর্ষ ক্রিকেটারের ওপর আইসিসির নিষেধাজ্ঞা। গুঞ্জন রয়েছে পাকিস্তানের আরও দু-একজন ক্রিকেটারকে নিয়ে। তবে এই স্পট ফিক্সিং কেলেঙ্কারি বিশ্বকাপকে নিষ্প্রভ করবে না বলে বিশ্বাস করেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত।গত সপ্তাহে শেষ হয়েছে স্পট ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের শুনানি। তিন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হওয়ার কথা ফেব্রুয়ারিতে, বিশ্বকাপের একেবারে আগমুহূর্তে। মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে আজ শনিবার লরগাত বলেন, ‘মাঝে বেশ কিছুদিন সময় আছে। বিশ্বকাপের আগেই বিষয়টির সমাধান প্রত্যাশা করছি আমরা। আমি মনে করি, পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে এই স্পট ফিক্সিং কেলেঙ্কারি বিশ্বকাপকে নিষ্প্রভ করবে না।’বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। এর আগে ১৩ ও ১৭ মার্চ এখানে দুটি গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে। অথচ এখনো চলছে স্টেডিয়ামটির সংস্কারকাজ। এ প্রসঙ্গে লরগাত বলেন, ‘এখনো পাঁচটি স্টেডিয়ামের সংস্কারকাজ শেষ হয়নি। কিন্তু এখনো যথেষ্ট সময় আছে। আমি নিশ্চিত, বিশ্বকাপের আগেই সেগুলো প্রস্তুত করা হবে।’ ওয়েবসাইট।