প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনা-পিএসজি ম্যাচের ফল এতক্ষণে জেনে গেছেন অনেকেই। জেনে গেছেন, প্রবল পরাক্রমশালী প্রতিপক্ষের বিপক্ষে কার্লো আনচেলত্তির চাল কতটা কাজে লেগেছে। সফল হোন আর না হোন, আনচেলত্তি কিন্তু ইতিহাসে নাম লিখিয়েছেন কাল ডাগআউটে থেকেই! চারটি ভিন্ন দলকে নিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটে খেলা দ্বিতীয় কোচ আনচেলত্তি। এবারের আগে সাবেক এই ইতালিয়ান মিডফিল্ডারের কোচিংয়ে কোয়ার্টার ফাইনাল খেলেছে জুভেন্টাস, এসি মিলান ও চেলসি। আনচেলত্তির আগে এই কীর্তির একমাত্র কীর্তিমান ছিলেন হোসে মরিনহো। স্পেশাল ওয়ানের কোচিংয়ে শেষ আটে খেলেছে পোর্তো, চেলসি, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ।