'স্প্যানিশ' পুয়োল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের হয়ে একটি বিশ্বকাপ জিতেছেন, জিতেছেন একটি ইউরোও। ১৩ বছর স্পেনের জার্সি গায়ে চাপিয়েছেন কার্লোস পুয়োল, নিজেকে গর্বভরে স্প্যানিশ দাবি করাই তো স্বাভাবিক। কিন্তু এই ‘স্বাভাবিক’ কাজটি অস্বাভাবিক প্রতিক্রিয়ার জন্ম দিল তাঁর ভক্তদের মধ্যে। চীনে লা লিগার জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় পুয়োল নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন, ‘আমি পুয়োল, আমি একজন স্প্যানিশ।’ এতেই খেপেছেন কাতালুনিয়ার লোকজন। কারণ, স্পেনের হয়ে খেললেও পুয়োলের জন্ম তো স্পেনের কাতালান অংশে। আর স্বাধীন রাষ্ট্র ও সার্বভৌমত্বের জন্য অনেক দিন ধরে লড়ছেন কাতালানরা। জেরার্ড পিকে যেমন সুযোগ পেলেই তাঁর স্বপ্নের কাতালান রাষ্ট্রের কথা বলেন। সেখানে নিজেদের সবচেয়ে বড় তারকা নিজেকে স্প্যানিশ বলে ঘোষণা দিলেন! মনে বড় চোট পেয়েছেন কাতালানরা। মার্কা।