‘স্বপ্ন অলিম্পিকে সোনা জিতব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদিয়া সুলতানাকে সঙ্গী করে আগের দিন জিতেছিলেন ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টের সোনা। দিল্লিতে অনুষ্ঠানরত কমনওয়েলথ শ্যুটিংয়ে ব্যক্তিগত ইভেন্টের সোনা একটুর জন্য হাতছাড়া হয়েছে শারমিন আক্তারের (রত্না)। রুপা জেতার পর কাল দিল্লি থেকে টেলিফোনে জানালেন নিজের অনুভূতির কথা ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে সোনা জিতেছিলেন। কিন্তু ব্যক্তিগত ইভেন্টে সেটি মিস করায় নিশ্চয়ই মন খারাপ...শারমিন আক্তার: হ্যাঁ। তা তো একটু হবেই। কাল (পরশু) সোনা জেতার পর প্রত্যাশা বেড়ে গিয়েছিল। ভেবেছিলাম আজ (কাল) হয়তো হয়ে যাবে। কিন্তু সমস্যা কোথায় ছিল?শারমিন: আসলে আমি বোধ হয় একটু বেশিই স্নায়ুচাপে ভুগছিলাম। কেন?শারমিন: টেনশন হচ্ছিল এ জন্য যে কাল তো সোনা জিতেছি, আজ কী হবে। কী করব, যদি না পারি। এসব চিন্তা বেশি ঘুরপাক খাচ্ছিল মাথার মধ্যে। এত বেশি চাপ নেওয়ার তো দরকার নেই...শারমিন: আমি কিন্তু ভেতরে ভেতরে নিজেকে শান্ত রাখছিলাম। বলছিলাম, কোনো চাপ নেওয়ার দরকার নেই। কিন্তু দেশ থেকে অনেক ফোন আসছিল, এখানে সতীর্থরা বলছিলেন ভালো করতে হবে। নিজের ভেতরেও সেই তাগাদা অনুভব করছিলাম। বলতে পারেন, সব মিলিয়ে প্রত্যাশার চাপটাই বেশি ছিল। সোনা জিততে পারলেন না বলে কি হতাশ?শারমিন: আমি আসলে হতাশাবাদী মেয়ে নই। আজ জিতিনি তো কী হয়েছে? সামনে একদিন হয়তো নিশ্চয়ই জিতব। তবে এখানে একটা কথা আছে—শ্যুটিংয়ে দিনটা যার থাকে, সে-ই সেদিন ভালো করে, সেদিন সোনা জেতে। আজ হয়তো আমার দিন ছিল না। যাওয়ার আগে বলে গিয়েছিলেন, এটা আপনাদের জন্য কমনওয়েলথ গেমসের ওয়ার্মআপ টুর্নামেন্ট। এই ফলাফলকে তাহলে কীভাবে দেখছেন?শারমিন: হ্যাঁ। সেটা বলেছিলাম। এটা সত্যি যে আমরা অতটা প্রত্যাশা নিয়ে এখানে আসিনি। ফেডারেশনের কর্মকর্তারা অনেকেই বলেছিলেন, নির্ভার হয়ে খেলো। যে রেজাল্ট আসবে, সেটা হবে বোনাস। সেই হিসেবে বলব, এখানে আমরা ভালোই করেছি। এসএ গেমসের পর কমনওয়েলথ শ্যুটিংয়ের সোনা, এরপর কমনওয়েলথ গেমস...শারমিন: কমনওয়েলথ গেমস তো আছেই। আমি বিশ্বকাপে খেলার চিন্তাভাবনা করছি। এই দিল্লিতেই এ বছর বিশ্বকাপ শ্যুটিং হওয়ার সম্ভাবনা আছে। ফেডারেশন যদি আমাদের এখানে পাঠানোর ব্যবস্থা করে, তাহলে দারুণ হবে। তবে আমার স্বপ্ন একদিন অলিম্পিকে সোনা জিতব। এ জন্য বিশ্বকাপে অবশ্যই ভালো খেলতে হবে। বিশ্বকাপ থেকেই তো সরাসরি অলিম্পিকের টিকিট পাওয়া যায়। এ জন্য কি আলাদা কোনো প্রস্তুতির কথা ভাবছেন?শারমিন: না। আমার ব্যক্তিগত কোচ আনোয়ার হোসেন ইকবাল ভালোভাবেই আমাকে সবকিছু শিখিয়ে দিচ্ছেন। তা ছাড়া শ্যুটিং কমপ্লেক্সে তো সবসময়ই অনুশীলন করতে পারব। এসএ গেমসে সাদিয়ার সঙ্গে জুটি বেঁধে সোনা জিতলেন। দিল্লিতেও একইভাবে সোনা এল। সাদিয়ার ব্যাপারে কিছু বলুন।শারমিন: ওর মধ্যে ভালো করার দারুণ আগ্রহ আছে। তা ছাড়া আমাদের দুজনের মধ্যে বোঝাপড়াটা ভালো। আমি তাই ওর সঙ্গে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।