'স্বাগত ২০১৭!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়ুর্গেন ক্লপের কথাটা শুনে ভ্রু কুঁচকাতেই পারে। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি আসার পর কি না লিভারপুল কোচের হুঁশ হলো, নতুন বছর এসেছে!
তাঁর না হোক, তবে ক্লপের দলের ‘হুঁশ’ অবশেষে ফিরেছে। নতুন বছরে এর আগে লিগে পাঁচ ম্যাচে একটিও জয় পায়নি লিভারপুল, সব মিলিয়ে দশ ম্যাচে জয় একটি—চতুর্থ বিভাগের দল প্লিমাউথের বিপক্ষে ১-০ গোলে! সেই লিভারপুলই পরশু ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে লিগে দ্বিতীয় স্থানে থাকা টটেনহামকে। শুধু হারিয়েছে বললেই যথেষ্ট নয়, লিভারপুলের খেলায়ও ছিল মৌসুমের শুরুর দিকের সেই দুর্দান্ত ছন্দ!
পার্থক্যটা গড়ে দিয়েছেন সাদিও মানে। প্রথমার্ধের ১৬ ও ১৮—এই দুই মিনিটে লিভারপুলের গোল দুটি করেন জানুয়ারিতে আফ্রিকান নেশনস কাপ খেলতে যাওয়া সেনেগালিজ ফরোয়ার্ড। এই জয়ে ৪৯ পয়েন্ট নিয়ে আপাতত লিগে চতুর্থ স্থানে উঠেছে লিভারপুল। তবে চেলসিকে টপকে শিরোপার আশা এখন আর করেন না ক্লপ, ‘যদি বলি ওদের (চেলসি) ধরে ফেলতে পারব তাহলে আমাকে কী ভাববেন আপনারা? উচ্চাভিলাষী, নাকি পাগল? লিগ শিরোপা নিয়ে ভাবছি না। আপাতত ম্যাচ ধরে ধরে এগোতে চাই।’ এএফপি।