‘স্মৃতি’ ফেরেনি রাইডারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নতি হচ্ছে প্রতিদিনই। গুটি গুটি পায়ে এখন হাঁটতেও পারছেন। কথা বলতে পারছেন পুরোপুরি, আপনজনদের সঙ্গে হাসি-ঠাট্টাও করছেন। কিন্তু হামলার সময়ের স্মৃতিটা এখনো ফিরে পাননি জেসি রাইডার। পুলিশের তদন্ত কাজও তাই খুব বেশি দূর অগ্রসর হতে পারছে না।জ্ঞান ফেরার পর পরই ডাক্তাররা বুঝতে পারেন ওই হামলা ও হামলার প্রেক্ষাপট মনে করতে পারছেন না রাইডার। ধারণা করা হচ্ছিল, সময়ের সঙ্গে সঙ্গে হয়তো ফিরে আসবে স্মৃতি। কিন্তু সেটার কোনো লক্ষণই নেই। কাল রাইডারের সঙ্গে আরেক দফা কথা বলে কিছুই জানতে পারেননি ক্রাইস্টচার্চ গোয়েন্দা পুলিশের সার্জেন্ট ব্রায়ান আর্চার। আপাতত বেশ কিছুদিন তাই আর বিরক্ত করা হবে না রাইডারকে। অবস্থার অনেক বেশি উন্নতি হলেই কেবল পুলিশ আবার রাইডারের সঙ্গে কথা বলবে।পাঁচ বছর ধরে রাইডারের সঙ্গে কাজ করা মনস্তত্ত্ববিদ কারেন নিম্মোর ধারণা, আবার স্বাভাবিক জীবনে ফিরে এলে, সবার সঙ্গে মিশতে শুরু করলে হয়তো ধীরে ধীরে ওই স্মৃতি মনে পড়তে পারে। রাইডারের কাছ থেকে সরাসরি নতুন কিছু আর জানা যায়নি। তবে ম্যানেজার অ্যারন ক্লি জানিয়েছেন, আইপিএলে খেলাটা মিস করছেন রাইডার। এবারের আইপিএলকে নাকি জাতীয় দলে ফেরার সিঁড়ি করতে চেয়েছিলেন বিধ্বংসী এই বাঁহাতি ব্যাটসম্যান। ওয়েবসাইট।