‘স্যার ফার্গুসন অনবদ্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে শিষ্য মুখ খুললেন গুরুকে নিয়ে। কোচিং জীবনকে মাত্রই বিদায় জানিয়ে দেওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের কোচকে ওয়েনই রুনি অভিহিত করেছেন ‘অনবদ্য’ হিসেবে। সোমবার, খোলা বাসে করে ওল্ড ট্র্যাফোর্ড প্রদক্ষিণ করেছে ফার্গুসনসহ গোটা ম্যানচেস্টার ইউনাইটেড দল। শোভাযাত্রাটি শেষ হয় অ্যালবার্ট স্কয়ারে। উত্সবে সবার সঙ্গে ছিলেন ওয়েইন রুনিও। তবে এবারের চ্যাম্পিয়নশিপ উত্সবে রুনিকে একটু ম্রিয়মাণই লাগছে। যেখানে রবিন ফন পার্সি, রিও ফার্ডিনান্দরা রাতভর উত্সবে রঙিন হচ্ছেন, সেখানে রুনি ছিলেন লাপাত্তা। তাঁর প্রতিটি আচরণেই স্পষ্ট হয়ে উঠছে ক্লাব ছাড়ার ব্যাপারটি, যদিও এ নিয়ে এখনো মুখ খোলেননি ২৭ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার।স্যার অ্যালেক্স ফার্গুসনকে বিদায়ী বার্তাটা দিলেনও অনেক দেরিতে। ক্লাবের ওয়েবসাইটে তাঁকে একজন অনবদ্য ও বিজয়ী কোচ হিসেবে অভিহিত করেছেন তিনি। বলেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ফার্গুসন যা করেছেন, তা সত্যিই অসাধারণ ও অতুলনীয়।রুনি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দেওয়ার পাঁয়তারা করছেন। দলের নতুন কোচ ডেভিড ময়েস অবশ্য রুনির ক্লাব ছাড়ার ব্যাপারটি নিয়ে কোনো কথা বলছেন না। বরং তাঁর হাবভাবে প্রকাশ পেয়েছে, রুনিকে আপাতত ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেড।ক্যামব্রিজে আয়োজিত এক অনুষ্ঠানে ময়েস প্রশংসায় ভাসিয়েছেন রুনিকে। বলেছেন, ‘রুনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। সে আমার দেখা লন্ডনের শেষ “স্ট্রিট ফুটবলার”। ওকে দেখলে আমার ছেলেবেলার কথা মনে পড়ে যায়।’এভারটনে একসময় সামলেছেন বদরাগী পল গ্যাসকোয়েনকে। ময়েসকে এখন সামলাতে হবে ওয়েন রুনিকে। গ্যাসকোয়েনকে সামলে হাত পাকানো ময়েস বলেছেন, ‘এ ব্যাপারে আমি এখন অনেক বেশি অভিজ্ঞ ও দক্ষ। তারকাদের নিয়ে কাজ করার একটা মজা আছে।’রুনি অবশ্য রহস্যটা রেখে দিতেই চাইছেন। তাঁর দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণার জন্য টুইটার খুলে বসে থাকা লোকজনকে আরও একবার হতাশ করেছেন তিনি। সব বাদ দিয়ে তিনি টুইটারে গলফ নিয়ে পড়ে আছেন। সোমবার টাইগার উডসকে অভিনন্দন জানিয়ে টুইট করে লিখেছেন, ‘টাইগার চ্যাম্পিয়ন। খুব আনন্দ হচ্ছে।’ ওয়েবসাইট।