‘স্যার ভিভ বলেন, টেনেকুন-ডায়াস-ডি সিলভা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরেই রান পাওয়াখুবই তৃপ্তিদায়ক। এই ম্যাচের আগে মাত্র তিন-চার দিন ব্যাটিং করেছি। প্রথম বলেই রান করতে চেয়েছিলাম। কপালও ভালো, বলটা শর্ট ছিল, বাইরেও ছিল, প্রথম বলেই তাই রান করতে পেরেছি। এটা আসলে সব সময়ই আত্মবিশ্বাস দেয়। এর পর ছিল শুধু ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারটা। মাতারা থেকে ফিরে আসতে বাধ্য হওয়া এসবের সঙ্গে আমি অভ্যস্ত হয়ে গেছি। এসব পাত্তা না দিয়ে নিজের প্রস্তুতিটা নিয়েই ভেবেছি। জীবন এমনই। টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করাটা ছিল আমার দায়িত্ব, আমি সেটিতেই মনোযোগ দিয়েছি।প্রথম দিনের খেলাবোলাররা ক্লান্ত ছিল, আমি চাইছিলাম প্রথম দিনেই তিন শ পেরিয়ে যেতে। প্রথম দিনে তিন শ করে ফেলতে পারলে দ্বিতীয় দিন এক সেশন বা আরেকটু বেশি খেলে ডিক্লেয়ার করে দেওয়া যায়। লাহিরু থিরিমান্নে ভালো ব্যাটিং করছিল। আমার কাজ ছিল দ্রুত রান করে দলকে ভালো একটা জায়গায় পৌঁছে দেওয়া। ৩৬১ খুব ভালো স্কোর। এতে আমরা এমন একটা জায়গায় আছি যে কাল প্রথম সেশনটা ব্যাট করার পর অ্যাঞ্জেলো তাঁর ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারে। সুনীল গাভাস্কারের টেস্ট রান পেরিয়ে যাওয়াউনি ছিলেন অসাধারণ এক ব্যাটসম্যান। তাঁকে পেরিয়ে যাওয়ার মতো একটা ক্যারিয়ার পেয়েছি বলে আমি নিজেকে ধন্য মানি। এখনো আমি তাঁর চেয়ে দুটি সেঞ্চুরি (আসলে তিনটি) পেছনে, আশা করি সেখানেও তাঁকে ছাড়িয়ে যেতে পারব। বাংলাদেশের বোলিংয়ে কোনো উন্নতি দেখলেন কি নাওদের দলে ভালো ভালো বোলার এসেছে। কিন্তু বেশির ভাগই খুব বেশি দিন ধারাবাহিকভাবে জাতীয় দলে খেলতে পারেনি। আমার মতে মাশরাফি মুর্তজা ওদের সেরা বোলার। ও বল সুইং করাতে পারে, ওকে খেলাটা আমার কঠিন লেগেছে। আর স্পিনার তো ওদের সব সময়ই ছিল। দুর্ভাগ্যজনকভাবে সাকিব এখানে নেই। ও-ই তো ওদের সেরা স্পিনার। বাংলাদেশের বিপক্ষে খেলাটা সব সময়ই রান করার সুযোগ মনে হবে, তবে ওরা কিন্তু রানটা সহজে করতে দেয় না। আজই যেমন ওদের ফাস্ট বোলার, কী যেন নাম, ও হ্যাঁ আবুল হাসান....পুরোনো বলে ওকে খেললাম। ওর বলে কিন্তু অনেক গতি, প্যাভিলিয়ন থেকে যা বোঝা যায় না। ওর মধ্যে জিনিস আছে। ডাবল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ আছে কি নাএকটু তো হতাশই। তবে আমার একটা পরিকল্পনা ছিল। যদি আমি কিছু করতে চাই, সেটি করতে গিয়ে আউট হয়ে গেলেও দুঃখ থাকে না। ঠেকিয়ে ঠেকিয়ে ডাবল সেঞ্চুরি করতে চাইনি। যদি আমি ১৬০-১৭০ করে ফেলতাম আর দলের স্কোর ততক্ষণে তিন শ হয়ে যেত, তা হলে হয়তো ধরে খেলতাম। ডি সিলভা, জয়াবর্ধনে ও সাঙ্গাকারার মধ্যে শ্রীলঙ্কার সেরা ব্যাটসম্যানআমি অরবিন্দ ও মাহেলার কথাই বলব। তবে অনুরা টেনেকুন ও রয় ডায়াসকেও ভুলে যাবেন না। ভিভ রিচার্ডসকে জিজ্ঞেস করলে তিনি সব সময়ই বলেন, ‘টেনেকুন, ডায়াস, ডি সিলভা’ ‘টেনেকুন, ডায়াস, ডি সিলভা’। আর স্যার ভিভ কিছু বললে সেটি তো মানতেই হয়। আমি নিজেকে ওই দলে রাখি না। হ্যাঁ, আমি অনেক রান করেছি। তবে আমি ওদের মতো ব্যাটিংটাকে এত সহজ মনে করাতে পারি না।সেঞ্চুরিসংখ্যায় মাহেলাকে ছোঁয়া এটা একটা সম্মান। আরও রান করা, আরও সেঞ্চুরি করা—কখনো কখনো এসব স্বার্থপর চিন্তা বলে মনে হয়। কিন্তু সেটি করে যেতে পারলে নিজের লাভের সঙ্গে দলেরও তো লাভ। যখন কেউ অন্য কাউকে ছাড়িয়ে যেতে চায়, এটা তো ভালো কথা। থিরিমান্নে, চান্ডিমাল ও অ্যাঞ্জেলোর যেমন উচিত খেলা শেষ করার আগে ৩৫-৪০টা সেঞ্চুরি করতে চাওয়া। সেই সামর্থ্যও ওদের আছে।চুক্তিবিতর্কের পর এটা একটা জবাব কি না এটা কখনোই প্রমাণ করার মতো কিছু নয়। কাউকে ভুল প্রমাণ করার জন্য ক্রিকেট খেলি না। প্রমাণ যদি কিছু করতে হয়, সেটি নিজের কাছে। এ কারণেই আপনি রান করেন, উইকেট নেন, ম্যাচ জেতেন। কাউকে ভুল প্রমাণ করতে চাওয়ার মানসিকতাটাই ভুল। আপনি নিজে কতটা ভালো, প্রমাণ করতে হলে শুধু এটাই।সাফল্যের রহস্যরহস্য-টহস্য কিছু নেই। এটা শুধু কঠোর পরিশ্রমের ব্যাপার। যখন আমার অভিষেক হয়, নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে হয়েছিল। কদিনের মধ্যেই বুঝলাম, এটা আসলে যতটা সম্ভব পরিশ্রম করার ব্যাপার। হ্যাঁ, একটু ভাগ্য তো লাগেই। এত লম্বা ক্যারিয়ার পেয়েছি বলে আমি নিজেকে ভাগ্যবান মানি।