প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ কী করবেন স্টিভেন ফিন? পুরো টেস্ট সিরিজ পানি-তোয়ালে টানাটানি করে জেদ চেপে গিয়েছিল। তাঁর সেই জেদের আগুনে পুড়েছে পাকিস্তান। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই ইংলিশ পেসার ৪ উইকেট নিয়েছেন ৩৪ রানে। আর নিজেকে নিয়ে গেছেন দুই কিংবদন্তির পাশে। টানা দুই ওয়ানডেতে সমান রান দিয়ে ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল কেবল সাবেক দুই পাকিস্তান অধিনায়কের। ১৯৮৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ৩৭ রানে ৪ উইকেট পেয়েছিলেন ইমরান খান। ওয়াসিম আকরাম টানা দুই ম্যাচে ৪ উইকেট পেয়েছিলেন ২৪ রানে, ১৯৯৩ সালে শারজা উইলস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে। তবে একটা ক্ষেত্রে বাকি দুজনকেও ছাড়িয়ে গেছেন ফিন। টানা দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে একই বোলিং ফিগার ওয়ানডে ইতিহাসে শুধু তাঁরই—১০-১-৩৪-৪!