'হ্যাটট্রিক!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলে কোচ দুই ধরনের—ছাঁটাই হয়েছেন এবং ছাঁটাই হতে যাচ্ছেন। আট দিনের মধ্যে দ্বিতীয় নতুন কোচ নিয়োগ দিয়ে এই প্রবাদটাই প্রমাণ করল লিভর্নো। ইতালিয়ান ক্লাবটি ১৩ জানুয়ারি আগের কোচ ডেভিড নিকোলাকে বরখাস্ত করে নিয়োগ দিয়েছিল আত্তিলিও পেরোত্তিকে। ভদ্রলোক টিকতে পারলেন মাত্র আটটা দিন আর একটা ম্যাচ! পরশু তাঁকে সরিয়ে লিভর্নো নতুন কোচ করেছে ডমেনিকো ডি কার্লোকে। যার সরল সমীকরণ, লিগে পরপর তিন ম্যাচে লিভর্নোর ডাগ-আউটে থাকবেন ভিন্ন তিনজন কোচ! ওয়েবসাইট।