‘০’ দিয়ে শেষ তামিমের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ওভার শেষে দলের রান ১ উইকেটে ১২। কিন্তু যে তিনজন ব্যাটিং করেছেন, সবার নামের পাশেই ‘শূন্য’ রান, বোলারও পেলেন মেডেন উইকেট! তিনটি বাউন্ডারিতে এসেছে ওই ১২ রান, দুটি লেগবাই আর একটি বাই। তবে এরই মাঝে শূন্য রানে ফিরে গেছেন তামিম ইকবাল। বাঁ হাতি পেসার জ্যাক শ্যান্ট্রিকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েছেন মঈন আলির হাতে। ৮ রান করে শুরু, পরের দুই ম্যাচ ভালো খেলার পর আবার দুই ম্যাচ খারাপ—প্রথম কাউন্টি অভিযানটা অম্লমধুর কাটল বাংলাদেশ ওপেনারের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নটিংহামশায়ারের রান ১০ ওভারে ৩ উইকেটে ৮৩। ২ ওভারে ২১ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব। ওয়েবসাইট।