'১০ নম্বর' তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশেল প্লাতিনি, রবার্তো বাজ্জো, আলেসান্দ্রো দেল পিয়েরো...জুভেন্টাসে তাঁরা কিংবদন্তির মর্যাদাই পাবেন। আরেকটা মিলও আছে তাঁদের, সবাই পরেছিলেন ১০ নম্বর জার্সি। এই তিন মহারথীর পর এবার জার্সিটা গায়ে চড়ানোর সৌভাগ্য হলো কার্লোস তেভেজের। আসতে না-আসতেই তাই একটা দারুণ একটা পুরস্কার পেয়ে গেলেন এই আর্জেন্টাইন!

গত পরশুই জুভেন্টাস জানিয়েছে তারা ম্যানচেস্টার সিটি থেকে তেভেজকে দলে এনেছে। আনুষ্ঠানিকভাবে দামটা ঘোষণা করা হয়নি, তবে সেটা ১ কোটি ২০ লাখ ইউরোর কাছাকাছি। অনেক দিন থেকেই ভালো একজন স্ট্রাইকারের জন্য হাপিত্যেশ করছিল জুভেন্টাস। এই মৌসুমেই অ্যাথলেটিক বিলবাও থেকে নিয়ে এসেছে ফার্নান্দো লরেন্তেকে। এবার তেভেজও হয়ে গেলেন ইতালি চ্যাম্পিয়নদের। তেভেজকে আনার কারণটাও জুভেন্টাস জানিয়েছে ওয়েবসাইটে, ‘এই আর্জেন্টাইন জিততে অভ্যস্ত। সে যেখানেই গেছে, জয় পেয়েছে।’ রয়টার্স।