‘১০০ সেঞ্চুরি নিয়ে ভাবি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র ৮টা সেঞ্চুরি হলেই টেস্ট-ওয়ানডে মিলে সেঞ্চুরির সেঞ্চুরি হয়ে যায় তাঁর। কিন্তু শচীন টেন্ডুলকারের তাতে কি আসে-যায়! ৪৭তম টেস্ট সেঞ্চুরির পর ভারতের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাত্কারে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বলেছেন, সেঞ্চুরি গণনা নয়, দলের জন্য কিছু করতে পারাটাই তাঁর কাছে আগে টানা চার টেস্টে সেঞ্চুরি করলেন...শচীন টেন্ডুলকার: (হেসে) আমি গণনায় বিশ্বাস করি না। তবে হ্যাঁ, ঈশ্বরের কৃপা তো আছেই। কিন্তু সোমবারের সেঞ্চুরিটা (১০৬) তো একদমই অন্য রকম। শিল্পিত ব্যাটিংয়ের চেয়ে ইনিংস গড়ার কাজটাই মনে হয় বেশি করলেন...টেন্ডুলকার: হ্যাঁ, সবচেয়ে বড় কথা বীরেন্দর শেবাগের সঙ্গে ভালো একটা জুটি হয়েছে। বীরু আর আমার সমঝোতাটা ভালো ছিল। দুজনই জানতাম, টিকে থাকলে রান আসবে। এটাই কাজ করেছে। ৯৭ রানের মাথায় একটু উদ্বিগ্ন মনে হয়েছিল আপনাকে। অধৈর্য হয়ে পড়েছিলেন?টেন্ডুলকার: না না...বিশেষ একটা শট খেলতে চাচ্ছিলাম, সেটার জন্যই গ্যাপ খুঁজছিলাম। এটা নিয়েই বীরুর সঙ্গে কথা বলেছি। উদ্বিগ্ন হইনি। সেঞ্চুরি থেকে অল্প রান দূরে থাকা অবস্থায় গ্রেটরাও কি অস্বস্তিতে থাকেন?টেন্ডুলকার: এটা আসলে পরিস্থিতি আর আপনি ব্যাপারটাকে কীভাবে নিচ্ছেন তার ওপর নির্ভর করে।্রএদিন আমি ধৈর্যশীল হতেই প্রস্তুত ছিলাম। ৪৭তম টেস্ট সেঞ্চুরিটা কাউকে উত্সর্গ করার কথা কি ভেবেছেন?টেন্ডুলকার: না ভাবিনি। দিন শেষ হওয়ার মাত্র ২০ মিনিট আগে আউট হয়ে যাওয়াতে নিশ্চয়ই হতাশ...টেন্ডুলকার: দেখুন, যে শটই হোক, কেউ সেটা আউট হওয়ার জন্য খেলে না। চা-বিরতির ২০ মিনিট আগে আউট হয়ে গেলেও আমি এতটুকু কম হতাশ হতাম না। হ্যাঁ, এটা ঠিক, দিন শেষ হওয়া পর্যন্ত আমি আর বীরু দুজনেই অপরাজিত থাকলে দারুণ হতো। আমাদের পরিকল্পনাও তা-ই ছিল। এ নিয়ে আমরা কথাও বলেছি, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। তার পরও বলব, ২৪৯ রানের জুটি গড়তে পেরে আমরা সন্তুষ্ট। প্রতিপক্ষের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার পল হ্যারিস বারবার নেগেটিভ লাইনে বল করায় কি খুব বিরক্ত হচ্ছিলেন?টেন্ডুলকার: না, সে রকম কিছু না। আর তাতে তো আমরা ১২টা ওয়াইড পেলাম! তাই না? এই ইনিংস দিয়ে আপনি দেশের মাটিতে খেলা টেস্টে ৬ হাজার রান পূর্ণ করলেন। আগেই কি জানতেন যে আরেকটা মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন?টেন্ডুলকার: না, জানতাম না। বড় পর্দায় দেখেই ৬ হাজার রান সম্পর্কে জানতে পেরেছি। মাইলফলকগুলো কি মনে রাখেন?টেন্ডুলকার: বেশির ভাগ ক্ষেত্রেই। আর আটটা সেঞ্চুরি করলেই টেস্ট, ওয়ানডে মিলে ১০০টা সেঞ্চুরি হয়ে যাবে আপনার। ব্যাপারটা নিয়ে ভাবেন?টেন্ডুলকার: সত্যি বলতে কি, আমি ১০০ সেঞ্চুরি নিয়ে ভাবি না। এটা নিয়ে ভাবতে চাইও না। আমি চাই শুধু দলের জন্য কিছু করে যেতে। শেবাগ আবারও দারুণ খেলল। তার ১৬৫ রানের বড় ইনিংসটা নিয়ে কোনো মন্তব্য...টেন্ডুলকার: আপনিও জানেন, বলের ওপর বীরুর চড়াও হওয়া মানেই বড় সেঞ্চুরি...এখানেই তার শক্তি। সারা দিনে বেশ কিছু অসাধারণ শট খেলেছে সে। কোন গুণটা আলাদা করে তুলল শেবাগকে?টেন্ডুলকার: আমি মনে করি বীরুর শক্তিমত্তা তার হাতে, তার ব্যালান্সে। মানুষ ফুটওয়ার্ক নিয়ে অনেক কথা বলে। কিন্তু তার হাত দুটো খুবই ভালো যে ফুটওয়ার্কে সমস্যা হলেও হাতের সুবিধাটা সে পায়। আপনার ছেলে অর্জুনও তো ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছে। তার সঙ্গে কি সর্বশেষ সেঞ্চুরিটা নিয়ে আলাপ হয়েছে?টেন্ডুলকার: এখনো হয়নি। তবে ওকে ফোন করব একটু পরই।