‘২০টি তো আর নিতে পারেনি!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক নম্বর দলের সঙ্গে নয় নম্বর দলের আপাত আগ্রহহীন সিরিজটাকে হঠাত্ করেই আগ্রহের কেন্দ্রে নিয়ে এসেছেন তিনিই, টেস্ট শুরুর আগের দিন বাংলাদেশকে ‘অর্ডিনারি’ দল বলে। কণ্ঠে সেই একই রকম তাচ্ছিল্য নিয়ে বীরেন্দর শেবাগ কাল জানালেন, বাংলাদেশ নিয়ে তাঁর ভাবনা এখনো ঠিক তেমনটাই আছে। টেস্ট শেষে শেবাগের সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব এখানে তুলে দেওয়া হলো হুবহু। মুশফিকুর রহিম বললেন, আপনারা নাকি তাঁকে অনেক স্লেজিং করেছেন? শেবাগ: ওকে স্লেজিং করেছি? তিনি তো তাই বললেন?শেবাগ: এটা নিয়ে আমি নিশ্চয়ই কিছু করতে পারি না! দলে ফেরার পর ইশান্ত শর্মার বোলিং কেমন লাগল?শেবাগ: ওর বোলিংয়ে আমরা সন্তুষ্ট। বাদ পড়ার পর ও বোলিং নিয়ে কাজ করেছে। এই টেস্টে তার ফল পেয়েছে। ৪-৫টা উইকেট পেয়েছে, ভারতের জন্য ইশান্ত দারণ এক সম্ভাবনাময় ক্রিকেটার। বছরের শুরুটা তো ভালোই হলো...শেবাগ: শুরু-শেষ সব সময়ই ভালো খেলে জিততে হয়। ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ। আমরা যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব ভালো করি, তাহলেই নিয়মিত টেস্ট জিতব। এই টেস্ট যেভাবে এগোল, বাংলাদেশ যেভাবে খেলল, আপনাদের প্রত্যাশাটা কেমন ছিল?শেবাগ: এত সময় নষ্ট হওয়ার পর আমরা ভেবেছিলাম জিততে অনেক কষ্ট হবে। এত সহজে জিতব ভাবিনি। আমাদের বোলাররা ভালো বোলিং করেছে। এই ম্যাচে ভারতের কেউ বড় কোনো রান পাননি বা বোলাররা কেউ বেশি উইকেট পাননি...শেবাগ: আমি তো বলব ভারতের ক্রিকেটের জন্য এটা ভালো লক্ষণ, সবাই রান করছে, উইকেট নিচ্ছে। কোনো একজনের ওপর নির্ভর করলে তার ওপর চাপ অনেক বেড়ে যায়। অনেকেই ভালো করেছে, এতে সবার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। এখনো কি মনে করেন বাংলাদেশ ‘অর্ডিনারি’ দল?শেবাগ: নেক্সট কোয়েশ্চেন। বাংলাদেশের পারফরম্যান্সকে কেমন মনে হলো?শেবাগ: ওরা ভালো ব্যাটিং করেনি। বোলিং?শেবাগ: প্রথম ইনিংসে ওরা ভালো বোলিং করেছে, তবে সেটা কন্ডিশন ওদের সাহায্য করেছে বলেই। দ্বিতীয় ইনিংসেই তো আমরা চার শর বেশি রান করলাম। বিশ্বের এক নম্বর দল যে নয় নম্বর দলের বিপক্ষে মাত্র ২৪৩ রানেই অলআউট হয়ে গেল?শেবাগ: এটা হতেই পারে। এই তো সেদিন অস্ট্রেলিয়া ১২৭ রানে অলআউট হলো, তারপরও তারা জিতেছে। আমরাও জিতেছি। প্রথম ইনিংসে শচীন ভালো করেছে, ওর জন্যই আমরা আড়াই শর কাছাকাছি যেতে পেরেছি। দ্বিতীয়ার্ধে সবাই কিছু কিছু অবদান রেখেছে, এরপর তো বোলাররা দারুণ করল।  মুশফিকের ইনিংসটাকে কীভাবে দেখছেন?শেবাগ: ও ভালো ব্যাটিং করেছে। এই ম্যাচে শচীন টেন্ডুলকার ম্যাচসেরা হলো। আর ওদিকে জুনিয়র টেন্ডুলকারের (টেন্ডুলকারের ছেলে) অভিষেক হলো। ওকে নিয়ে আপনারা কতটা আশাবাদী?শেবাগ: এসব নিয়ে তো আমার কিছু জানাইনি। তবে ও মনে হয় এখনো অনেক ছোট আর ক্রিকেট খেলছে। ক্রিকেট খেললেই ভালো, দেখা যাক সামনে কী হয়। গম্ভীর তো তাঁর ফর্মের জন্য আপনার অনেক অবদানের কথা বললেন...শেবাগ: ওপেনিংয়ের কাজটা অনেক কঠিন। আমি ওকে বলেছি, কোকাবুরা বল শুরুতে একটু মুভ করে। তবে ১৫-১৬ ওভার উইকেটে থাকলে লম্বা ইনিংস খেলা যায়। ও তাই করেছে। বাংলাদেশ তো আপনাদের ১৮ উইকেট নিয়ে নিল...শেবাগ: ২০টি তো আর নিতে পারেনি! আপনার কি মনে হয় না ডিক্লেয়ার না করলে ২০ উইকেট তারা নিতে পারত?শেবাগ: ডিক্লেয়ার করব না? আমাদের তো ম্যাচ জিততে হবে! আপনি কি এখনো বিশ্বাস করেন বাংলাদেশ ‘অর্ডিনারি?’শেবাগ: হ্যাঁ। এখনো?শেবাগ: হ্যাঁ। ওয়ানডেতেও দেখা গেছে, এবার টেস্টেও দেখা গেল, টেলএন্ডারদের আউট করতে আপনাদের সমস্যা হচ্ছে...শেবাগ: আমার তো তা মনে হয় না। প্রথম ইনিংসে মিশ্র তো ওদের আউট করে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে ওরা টিকে ছিল, কিন্তু আউট করা স্রেফ ছিল সময়ের ব্যাপার। পরের ম্যাচগুলোয় আশা করি এটাও হবে না। এই টেস্টের আগে বলেছিলেন এবার বাংলাদেশের বিপক্ষে রান করা আপনার জন্য একটা চ্যালেঞ্জ। দুই ইনিংসে ৫২ ও ৪৫ রান করার পর কি মনে হয় আপনি পেরেছেন?শেবাগ: হ্যাঁ, অবশ্যই।