‘২০০৭ সালের হার প্রভাব ফেলবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি বছর কেটে গেছে। কিন্তু স্মৃতিটা হয়তো এখনো তাড়িয়ে বেড়াচ্ছে ভারতীয় দলকে। ২০০৭ সালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দলটি মুখোমুখি হয়েছিল বাংলাদেশের। ওই ম্যাচে পাঁচ উইকেটে হারিয়ে ভারতকে লজ্জায় ডুবিয়েছিল টাইগাররা। সেবার ভারতীয়দের বিদায় হয়েছিল প্রথম রাউন্ড থেকেই।এবারের বিশ্বকাপেও ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। তা-ও আবার প্রথম ম্যাচেই! কালকের উদ্বোধনী ম্যাচের আগে তাই ঘুরে-ফিরে আসছে গত বিশ্বকাপের হারটাই। মহেন্দ্র সিং ধোনি অবশ্য ওই হারকে অতীত হিসেবেই দেখছেন, ‘২০০৭ সালের হার কোনো প্রভাব ফেলবে না।’চার বছর আগের হারের স্মৃতি হাতড়ে কয়েক দিন আগে নিজেদের সংশয়ের কথা জানিয়েছিলেন বীরেন্দর শেবাগ। শেবাগের মতো লজ্জাজনক ওই হারের সাক্ষী ধোনিও। কৌশলগত কারণেই হয়তো ভয়টা প্রকাশ করছেন না ভারতীয় অধিনায়ক, ‘সত্যি বলতে আমি কখনোই বিষয়টি নিয়ে ভাবিনি। তবে অবশ্যই চাই না, ঘটনাটির পুনরাবৃত্তি ঘটুক।’বাংলাদেশ দল সম্পর্কে ধোনির মূল্যায়ন, ‘বাংলাদেশ বেশ ভালো দল। রয়েছে বেশ ভালো তিনজন বাঁ-হাতি স্পিনার। মূলত স্পিন নির্ভর, বিশেষ করে উপমহাদেশে, যেখানে স্পিনাররা বেশ সুবিধা পায়।’