‘২০১৬ অলিম্পিকও অসম্ভব নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 অলিম্পিক থেকে নাদালের নাম প্রত্যাহার প্রসঙ্গেডিফেন্ডিং চ্যাম্পিয়নের সরে দাঁড়ানোটা বড় একটা বিস্ময়ই ছিল। গেমসের জন্যও এটি বড় ধাক্কা, তবে এর পেছনে নিশ্চয়ই কারণ আছে। আমি ঠিক জানি না, সমস্যাটা হাঁটুর নাকি প্রস্তুতির। নাদাল ফোন করে তাঁকে কারণটা বলেছেন কি না ওর সঙ্গে আমার কথা হয়নি। তা ছাড়া ও আমার সঙ্গে ওর সমস্যা নিয়ে কথা বলবে কেন? আমিও তা বলতাম না। এর মানে এই নয়, আমরা ঘনিষ্ঠ নই। ঘটনা হলো, এটা করার কোনো কারণ নেই। সোনার পদকের জন্য তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীনোভাক জোকোভিচের অবশ্যই ভালো সুযোগ আছে—গত কয়েক বছর ট্যুরে দারুণ কেটেছে ওর। অ্যান্ডি মারেও আছে, বিশেষ করে উইম্বলডনে যেখানে এত ভালো খেলেছে। সত্যি বললে, ওদের ওপর আমার ততক্ষণই নজর থাকবে, যতক্ষণ আমি টুর্নামেন্টে আছি। প্রথম লক্ষ্য, একটু ঝামেলার শুরুর রাউন্ডগুলো পেরিয়ে যাতে ওদের মুখোমুখি হতে পারি।পুরুষ এককের সোনা জিতলে কেমন লাগবেআগে জিতে নিই, তখন আমি বলতে পারব। উইম্বলডনে অলিম্পিকের খেলা খেলতে পারাটা দারুণ ব্যাপার—লন্ডন স্বাগতিক হওয়ার পর থেকেই আমি বলে আসছি, এটা খুব উপভোগ করব। তা ছাড়া অলিম্পিকে টেনিসের গুরুত্ব এখন অনেক বেড়েছে। আমি খুব খুশি যে এটা নিয়ে এখন এত আগ্রহ।অলিম্পিকে খেলার চাপচাপ অবশ্যই খুব বেশি, কারণ ইভেন্টটা অন্য রকম। চার বছরে একবার আসে, আমরা তো এতে অভ্যস্ত নই। আমার মনে হয়, জীবনে হয়তো একবার-দুবার-তিনবার-চারবার সুযোগ আসবে, কোনো অ্যাথলেটই এই চাপের সঙ্গে অভ্যস্ত নয়। টেনিস ট্যুরে আমাদের সুযোগ তো একটার পর একটা আসতেই থাকে। তবে এবার আমি খুব একটা চাপ অনুভব করছি না। কারণ, আমার তো একটি অলিম্পিক সোনা আছে, হোক না সেটি ডাবলসে। সেটি তো কেউ কেড়ে নিতে পারবে না। অলিম্পিক টেনিস গ্র্যান্ড স্লামের চেয়ে সহজ কি না সহজ তো নয়ই, আমার বরং একটু কঠিনই মনে হয়। যেমন উইম্বলডনে আমরা বেস্ট অব ফাইভ সেটের সাতটা ম্যাচ খেলি, এখানে খেলি বেস্ট অব থ্রি পাঁচটা ম্যাচ। শুধু ফাইনালটাই পাঁচ সেটের। কাজেই এখানে ভুল করার সুযোগ কম। তিন সেটের ম্যাচ হলে আমি তো উইম্বলডনের তৃতীয় রাউন্ডেই হেরে যেতাম। কারণ, আমি প্রথম দুই সেটেই হেরেছিলাম। এ থেকেই বোঝা যায়, এখানে বাজে পাঁচটা মিনিট বা বাজে দুটি পয়েন্টই টুর্নামেন্ট শেষ করে দিতে পারে। ফেদেরারকে ফেবারিট বলে জোকোভিচ ‘মাইন্ড গেম’ খেলছেন কি নাআমি এত দিন ধরে খেলছি, আমার সঙ্গে আর কি মাইন্ড গেম খেলবে! আমি উইম্বলডনে দুর্দান্ত খেলেছি, নোভাককে হারিয়েছি। মাত্রই আবার বিশ্বের ১ নম্বর হয়েছি। এই সব কিছু মিলে হয়তো আমিই ফেবারিট। আবার দেখুন, এখানে সিঙ্গেলস-ডাবলস দুটিই আছে, যেটিতে আমরা অভ্যস্ত নই। কাজেই এখানে পরীক্ষাটা ভিন্ন ধরনের এবং আমরা সবাই শুরুর দিকের রাউন্ডগুলোর বিপদ সম্পর্কে জানি। তবে একবার কোর্টে নেমে নিজের স্বরূপে দেখা দিতে পারলে আশা করি, আমিই ফেবারিট বলে গণ্য হব। টেনিসে কে কে ফেবারিট, এটা এখন সবাই জানে। কারণ, বড় টুর্নামেন্টগুলো ঘুরেফিরে একই খেলোয়াড়েরাই জিতেছে। আমি খুশি যে, আমি সেই অভিজাত দলে আছি। এবার অলিম্পিক ভিলেজে না-থাকার কারণএটা একটু দূরে হয়ে যায়। এ কারণে বেশির ভাগ টেনিস খেলোয়াড়ই উইম্বলডনের আশপাশে থাকছে। তা ছাড়া আমি এর আগে দুবার ভিলেজে থেকেছি। এবারও থাকলে ভালোই লাগত। তবে গত আট বছরে আমি মনে হয় বেশ বিখ্যাত হয়ে গেছি, তাই ভিলেজে আগের মতো যখন ইচ্ছা ঘুরে বেড়াতে পারব না। এটাও মাথায় ছিল। অন্য কোনো খেলা দেখার আগ্রহ আছে কি নাইচ্ছা তো আছে, কিন্তু জানি না পারব কি না। সিঙ্গেলস আর ডাবলস নিয়ে ব্যস্ত থাকব বলেই তো আশা করছি। আর আমাদের সূচিটা এমনই ঠাসা যে, হেরে গেলে দেখা গেল পরদিনই চলে গেলাম। নইলে বাস্কেটবল, অ্যাথলেটিকস, ভলিবল...আরও কত খেলাই তো প্রিয়...সেসব দেখতে পারলে তো ভালোই হতো। লন্ডন অলিম্পিকে এককের সোনা জিতলে অবসরের চিন্তা আছে কি নানা, না, এমন কোনো চিন্তাই নেই। আমি তো আগামী বছর ও এর পরেও কী কী করব, সব ঠিক করে রেখেছি। ২০০৯ সালে আমি যখন ফ্রেঞ্চ ওপেন জিতি, তখনো অনেকে এই প্রশ্নটা করেছিল, সবই তো জেতা হয়ে গেল, এখন অবসর নেব কি না। তখন আমি বলেছি, ‘অবশ্যই আমি ২০১২ অলিম্পিকে খেলব।’ সেই অলিম্পিক এখন দুয়ারে এবং আমার এখানেই থামার ইচ্ছা নেই। জিতলেও না। রিও ডি জেনিরোতে ২০১৬ অলিম্পিকেও অংশ নেওয়ার সম্ভাবনা প্রসঙ্গেকে বলতে পারে! আমি তো সেই সম্ভাবনা আছে বলেই মনে করি। কদিন পরই আমার ৩১ হচ্ছে, তখন হয়তো ৩৫ হবে। তবে আমার শরীর, মন, পরিবার অনেক কিছু জড়িয়ে এই সিদ্ধান্তের সঙ্গে। তবে এখনই বলতে পারি, মন আমাকে খেলতে বলছে। আশা করি, শরীরটাও বাধা হয়ে দাঁড়াবে না। এই মুহূর্তে আমি এটা মোটেই অসম্ভব ভাবছি না।