‘৫০’ নিয়ে ভাবছেন না শচীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা ক্যারিয়ারে একজন ব্যাটসম্যান যা যা অর্জনের স্বপ্ন দেখেন, ৩৭ বছর বয়সে তার প্রায় সবই পেয়ে গেছেন শচীন টেন্ডুলকার। একের পর এক অপরের রেকর্ড ভেঙেছেন, কখনো বা নিজের রেকর্ডটাই ভেঙে নতুন করে গড়েছেন। আর একটি সেঞ্চুরি পেলেই টেস্টে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি হাঁকানোর ইতিহাস গড়বেন ভারতের এই লিটল মাস্টার। তবে কাল থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হওয়া সিরিজে এই ‘৫০’ অর্জন নিয়ে ভাবছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শচীন টেন্ডুলকার।পিটিআইকে শচীন বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাস করি। যখন যেটা লেখা থাকে, সেটা ঘটবেই। আমি সেঞ্চুরি নিয়ে ভাবছি না। আমার দৃষ্টি প্রস্তুতির দিকে।’ এরপর শচীন যোগ করেন, ‘আমার কাছে একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। স্থানীয় কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। দীর্ঘ সময় ধরে চলা অনুশীলন আমাদের মানিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছে।’ ওয়েবসাইট।