’৯৫-এর স্মৃতি উঁকি দিচ্ছে বার্সায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রতে প্রতিপক্ষের নাম উঠতেই রিয়াল মাদ্রিদের প্রতিনিধিদলকে ধরল ক্যামেরা। সবার মুখই গম্ভীর। প্রতিপক্ষ তাহলে পছন্দ হয়নি! তবে যে নামটি উঠেছে, তাকে প্রতিপক্ষ হিসেবে প্রার্থনা করেছিল বাকি সাত দলই। শেষ আটে রিয়ালের প্রতিপক্ষ তুরস্কের গ্যালাতাসারাই। তবে পিএসজি একদমই খুশি নয়। ড্রয়ে ভাগ্য ছাড়া কাউকেই দোষ দেওয়া যায় না। এতে তো কারও হাত নেই। তবে নিজেদের মন খারাপের ব্যাপারটি আড়াল করেনি পিএসজি। শেষ আটে ফরাসি ক্লাবটির প্রতিপক্ষ যে বার্সেলোনা!পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো যেমন বলেছেন, ‘আমরাই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ পেলাম। শুধু ওদের শেষ ম্যাচটার জন্য নয় (এসি মিলানকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া), এমনটা বলছি গত কয়েক মৌসুমে ওদের সব অর্জনের জন্যই।’ কোচ কার্লো আনচেলত্তি, খেলোয়াড়-কোচ দুই ভূমিকাকেই ইউরোপ-সেরার ট্রফিটা জেতার অভিজ্ঞতা আছে যাঁর, তিনি বলছেন, ‘বার্সেলোনার বিপক্ষে খেলাটা সব সময়ই দারুণ। আমি খুশি, তবে এটা হবে খুবই কঠিন। বার্সার অনেক অভিজ্ঞতা, অনেক প্রতিভা, অনেক আত্মবিশ্বাস। তবে পিএসজিরও ভালো সুযোগ আছে।’নতুন পথে যাত্রা শুরু করা প্যারিসের ক্লাবটির অনুপ্রেরণা হতে পারে ইতিহাস। সর্বশেষ ১৯৯৫ সালেও কোয়ার্টার ফাইনালেই বার্সার মুখোমুখি হয়েছিল তারা। সেবার বার্সাকে হারিয়েই শেষ চারে উঠে গিয়েছিল পিএসজি। এই ম্যাচ দিয়ে নিজের পুরোনো ক্লাবের মুখোমুখি হবেন পিএসজির মূল ভরসা জ্লাতান ইব্রাহিমোভিচ। অবশ্য নিষেধাজ্ঞার কারণে প্রথম লেগটা খেলা হবে না তাঁর। ওদিকে হোসে মরিনহোর জন্যও কিন্তু দুশ্চিন্তা হয়ে দেখা দেবেন তাঁরই এক সাবেক শিষ্য। দিদিয়ের দ্রগবা যে এখন গ্যালাতাসারাইয়ে খেলেন।২৪ বছর পর শেষ আটে খেলতে আসা গ্যালাতাসারাইকে সহজ প্রতিপক্ষ মানতে নারাজ রিয়াল। রিয়ালের ক্রীড়া পরিচালক এমিলিও বুত্রাগুয়েনোর যুক্তি, ‘ওরা দুর্দান্ত দল, দারুণ সমর্থকও আছে ওদের। আমরা তাই কঠিন একটা ম্যাচেই প্রত্যাশা করছি। (ওয়েসলি) স্নাইডার এবং দ্রগবার মতো গ্রেট খেলোয়াড়ও আছে ওদের। তবে আমরা ১০ নম্বর ইউরোপিয়ান কাপটা জিততে চাই। এটাই আমাদের লক্ষ্য।’ তাদের হালকাভাবে নিলে যে ভুল করা হবে, সেটা মনে করিয়ে দিচ্ছেন তুর্কি ক্লাবটির সহসভাপতি আলী দুরুস্ত। তারা খুশি। কারণ গ্যালাতাসারাইয়ের হারানোর কিছু নেই। তা ছাড়া রিয়ালকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া এই দুই ম্যাচ দিয়ে বিশ্বের অনেক নতুন দর্শকের কাছেও নিজেদের খেলাটা তুলে ধরতে পারবে।দুই দলই সবচেয়ে খুশি—এমন ড্রটি সম্ভবত মালাগা বনাম বরুসিয়া ডর্টমুন্ড। অন্তত এই দুই দলের একটির সেমিফাইনাল নিশ্চিত। চ্যাম্পিয়নস লিগ শুরুর সময় কি তা ভাবা গিয়েছিল? আর সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ? বায়ার্ন মিউনিখ বনাম জুভেন্টাস! এএফপি, ওয়েবসাইট। শেষ আটের লড়াইবার্সেলোনা-পিএসজিরিয়াল মাদ্রিদ-গ্যালাতাসারাইবায়ার্ন মিউনিখ-জুভেন্টাসমালাগা-বরুসিয়া ডর্টমুন্ড